দুই বছর পরপর বিশ্বকাপ, ফিফা কংগ্রেসেই সিদ্ধান্ত

আপডেট : ৩০ মার্চ ২০২২, ০৯:০৯ পিএম

বৃহস্পতিবার (৩১ মার্চ) ফিফার কংগ্রেস। কাতারের দোহায় অনুষ্ঠিতব্য এই কংগ্রেসে উঠে আসবে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দুই বছর পর পর বিশ্বকাপ আয়োজন।

ফুটবল যদি হয় মানুষের অনুভূতি তবে বিশ্বকাপ অস্তিত্বের বন্ধন। সে বিশ্বকাপ দুয়ারে কড়া নাড়ছে। তাম দুনিয়াকে এক করতে প্রস্তুত কাতার। 

সেই ওয়ার্ল্ড কাপ ভেন্যুতেই বৃহস্পতিবার বসছে ফিফার কংগ্রেস। তামাম দুনিয়ের সব ফুটবল কর্তারা হাজির হচ্ছে বিশ্ব ফুটবলের গতিপথ নির্ধারণ করতে। 

৭২তম ফিফা কংগ্রেসের প্রথম অ্যাজেন্ডা দুই বছর পর পর বিশ্বকাপ আয়োজন করা। ২১১ জন প্রতিনিধির ভোটে নির্ধারণ হতে পারে এই সিদ্ধান্ত। 

এশিয়া আর আফ্রিকা চাইলেও, ইউরোপ আর আমেরিকা আগে থেকেই এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে। তাদের সোজা কথা এতে ভেঙ্গে পড়বে তাদের ঘরোয়া ফুটবল।

ফিফার প্রজেক্ট যদি বাস্তবায়িত হয়, ক্লাব ফুটবল ব্যাপক ধাক্কা খাবে। ইউরোপের ক্লাব ফুটবল সবচেয়ে জনপ্রিয়। ইংল্যান্ড, স্পেন, ইতালি, ফ্রান্সের মতো দেশগুলোর লিগ অত্যন্ত জনপ্রিয়। 

এই সব লিগ আয়োজন করার জন্য বিপুল অর্থ ব্যয় করা হয়। তারকা ফুটবলাররা খেলেন সেখানে। দুবছর অন্তর বিশ্বকাপ হলে ‘ক্লাব বনাম দেশ’ ফুটবল তত্ত্ব আবার মাথা চাড়া দেবে।

জাতীয় টিম তখন ফুটবল বিশ্বে রাজত্ব করবে। ক্লাব ফুটবল ব্যাপক ভাবে পড়ে যাবে। তা কোনও ভাবেই চাইছে না ইউরোপের নামী ক্লাবগুলো। আর সেই কারণেই বিরোধিতা শুরু হয়েছে।

লাতিন আমেরিকা, আফ্রিকান ফুটবল কনফেডারেশনের অধীন দেশগুলো দুবছর অন্তর বিশ্বকাপে সায় দিয়েছে। তাদের দেশের ক্লাব ফুটবল ইউরোপের মতো জনপ্রিয় নয়। 

দুবছর অন্তর বিশ্বকাপ হলে ওই সব দেশের ফুটবল ফেডারেশন আর্থিক ভাবে লাভবান হবে। কিন্তু ইউরোপের বিরোধিতায় তা হওয়ার সম্ভাবনা কম।

এই বড় ইস্যু ছাড়াও আলোচনা হবে ইউরোপ আর সাউথ আমেরিকার দলগুলোকে নিয়ে কনফেডারেশনস কাপ নামে নতুন একটা আঞ্চলিক টুর্নামেন্ট আয়োজন নিয়ে। 

image


এছাড়াও নারী ফুটবল ক্যালেন্ডার তৈরি। ফুটবলার ট্রান্সফারের নতুন নিয়ম ছাড়াও প্রকাশ করা হবে এক বছরের ফিফার ফিন্যান্সিয়াল রিপোর্ট। 

আলোচনার টেবিলে বড় একটা ইস্যু হয়ে থাকবে রাশিয়া। ইতিমধ্যে বিশ্বকাপ থেকে তাদের নিষিদ্ধ করা রুশদের ফুটবল ভবিষ্যতও নির্ধারণ করা হবে এই কংগ্রেসে।

অন্যদিকে কাতারের দোহায় শুক্রবার বাংলাদেশ সময় রাত দশটায় নির্ধারণ হবে বিশ্বকাপের গ্রুপ পর্বে কোন দল, কোন গ্রুপে, কে কাকে প্রতিপক্ষ পাচ্ছে। অর্থাৎ বিশ্বকাপের ড্র।

২১ নভেম্বর শুরু হবে ফিফা বিশ্বকাপ। ২০২২ মহারণে অংশ নেবে ৩২ দেশ। যার মধ্যে ২৭টি দেশ চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে। কাতারের টিকেট কাটার জন্য লড়ছে বাকি পাঁচ দল।

ড্র সরাসরি সম্প্রচার করবে ফিফা তাদের অফিসিয়াল ওয়েবসাইট, ইউটিউব ও সামাজিক মাধ্যমে। ড্র অনুষ্ঠান লাইভ করবে আমেরিকান স্প্যানিশ টিভি চ্যানেল টেলিমুন্ডোও।

নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
বার্সেলোনার বিখ্যাত অ্যাকাডেমি ‘লা মাসিয়া’য় বেড়ে উঠে সেখান থেকে ফুটবল ক্যারিয়ারের কড়া নাড়া, অথচ সেই ঘরের ছেলেই এবার গায়ে চাপালেন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ঐতিহাসিক সাদা জার্সি! চেলসি ছেড়ে...
বিশ্বকাপ ফুটবলের ভবিষ্যৎ লভ্যাংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির গোপন ও বিতর্কিত পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর আন্তর্জাতিক ফুটবল সংস্থা- ফিফার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অংশ হিসেবে আনুষ্ঠানিক...
বিশ্বকাপের মঞ্চে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে কাতারকে ৩-১ গোলে হারিয়ে শেষ ষোলোর পথে বড় এক লাফ দিল বসনিয়া ও হার্জেগোভিনা। বুধবার রাতের এই ম্যাচে ইউরোপীয় দলটি শুধু জয়ই তুলে নেয়নি, বরং ১৮ বছর...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর