আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সেল থেকে নেত্র নিউজের প্রতিবেদনে লাইক দেওয়া হয়েছে বলে এক টুইট বার্তায় দাবি করেছেন সাংবাদিক পরিচয় দেওয়া বিতর্কিত ব্যক্তি ডেভিড বার্গম্যান।
এদিকে সোশ্যালে দেওয়া ওই রিয়্যাকশনটি আওয়ামী লীগের কোনো ভ্যারিফায়েড অ্যাকাউন্ট নয় এবং ভুয়া উল্লেখ করে তার এমন পোস্ট হাস্যকর বলে মন্তব্য করেছে আওয়ামী লীগ।
দলটির পক্ষ থেকে বলা হয়েছে, বার্গম্যান ওই আইডির বিষয়ে যাচাই না করেই প্রোপাগান্ডার জন্য এমন অপপ্রচার চালিয়েছেন।
এক পোস্টে বার্গম্যান দাবি করেন, আওয়ামী লীগের মিডিয়া ও পাবলিসিটি সেলের টুইটার অ্যাকাউন্ট থেকে নেত্র নিউজের একটি প্রতিবেদনে লাইক দেওয়া হয়েছে।
সূত্র হিসেবে তিনি আনভেরিফাইড অ্যাকাউন্ট ‘মিডিয়া অ্যান্ড পাবলিসিটি সেল বাংলাদেশ আওয়ামী লীগ’-এর একটি ছবি পোস্ট করেছেন।
এতে তিনি লেখেন, ‘বাংলাদেশে নির্যাতনের বিষয়ে নেত্র নিউজের প্রকাশিত খবর পছন্দ করেছে বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মিডিয়া সেল’।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে যায়, সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ব্লু টিক সম্বলিত টুইটার অ্যাকাউন্ট আছে। কিন্তু ড. কামাল হোসেনের জামাতা ও নেত্র নিউজের বার্তা সম্পাদক ডেভিড বার্গম্যান যে প্রতিবেদনের কথা উল্লেখ করেছেন সেখানে আওয়ামী লীগের ভ্যারিফায়েড কোনো আইডি থেকে রিয়্যাকশন দেওয়া হয়নি।
এ বিষয়ে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া একাত্তরকে বলেন, আওয়ামী লীগের সোশ্যাল অ্যাকাউন্টগুলো ভ্যারিফায়েড, যেগুলো ভার্চুয়াল দুনিয়ায় আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করে। আর দলের পক্ষ থেকে ভ্যারিফায়েড অ্যাকাউন্টের বাইরে কোনো আইডি দিয়ে সোশ্যালে অ্যাক্টিভিটি করার প্রশ্নই আসেনা।
তিনি বলেন, বার্গম্যানের দাবি করা আইডিটি আওয়ামী লীগের অফিসিয়াল অ্যাকউন্ট নয়। তাই তার দাবির বিষয়টি হাস্যকর। আওয়ামী লীগের মিডিয়া সেল হিসেবে উল্লেখ করা আইডিতে ঢুকলেই বুঝা যাবে সেটি আসলে আন অফিশিয়াল কোনো অ্যাকাউন্ট, যার সঙ্গে আওয়ামী লীগের অফিশিয়ালি টুইটার অ্যাক্টিভিটিজমের কোনো সম্পর্ক নেই।
এদিকে বিতর্কিত ব্যক্তি ডেভিড বার্গম্যানের এমন মিথ্যা বার্তা নতুন নয়। মিথ্যা সূত্র ও তথ্য দেওয়ায় এই প্রবণতা তার এবারই প্রথম নয়।
শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এর আগেও তিনি নানাভাবে ভুয়া তথ্য ছড়িয়েছেন। এবার সেই তালিকায় নতুন যোগ হল আওয়ামী লীগের নামে একটি ভুয়া টুইটার অ্যাকাউন্টের পোস্ট।
ডেভিড বার্গম্যান আগেও শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার হুমকি দিয়েছেন।
আরও পড়ুন: ২৬ এপ্রিলের আগেও বন্ধ হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান
আওয়ামী লীগের একটি সূত্র জানায়, ফেসবুক ও টুইটারে দলের নামে অনেক ভুয়া পেজ রয়েছে। দলটি আগেও সেই তথ্যগুলি এই সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানকে জানিয়েছিল। এছাড়া বিভ্রান্তি এড়াতে আওয়ামী লীগের প্রচার প্রচারণার মূল টুইটার অ্যাকাউন্টটিতে নীল টিক চিহ্ন রয়েছে।
সূত্রের দাবি, আওয়ামী লীগের নিজস্ব মতামত হিসেবে এসব ভুয়া পেজকে উদ্ধৃত করা নির্বোধ ও বোকামি। বার্গম্যানের মতো ব্যক্তির এমন কাণ্ড মূলত সরকারের বদনাম ছড়িয়ে তার শ্বশুর ড. কামালের উদ্দেশ্য পূরণের রঙিন স্বপ্ন পূরণের চেষ্টা থেকেই।
আওয়ামী লীগ সূত্র বলছে, এমন দাবি করার আগে বার্গম্যানের সত্যতা যাচাই করা উচিত। কেননা সোশ্যালের সূত্র ধরে যখন কোনো বার্তা সামনে আনা হয়, তখন ওই সোশ্যাল অ্যাকাউন্টটি ব্যবহারকারীর কি না এবং ভ্যারিফায়েড কি না তা নিশ্চিত করে বলতে হয়। এ বিষয়টি এড়িয়ে কোনো খবর বা বার্তা স্টাবলিশ করা যায় না। কিন্তু বার্গম্যানে এখানে সেই বোকামিটিই করেছেন।
সূত্রটির আরও দাবি, যুদ্ধাপরাধের বিচারের বিষয়ে বিতর্কিত বক্তব্যের জন্য আলোচিত বার্গম্যান তার ব্যক্তিগত ব্লগ ও ন্যাশনাল এনডাউমেন্ট ফর ডেমোক্রেসি অর্থায়িত অফশোর প্ল্যাটফর্ম নেত্র নিউজের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে একের পর এক অপপ্রচার চালিয়েছেন।
একাত্তর/এসি
