২৩ এপ্রিল থেকে ট্রেনের আগাম টিকেট বিক্রি

আপডেট : ১১ এপ্রিল ২০২২, ০৯:০২ পিএম

ঈদ সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে ২৩ এপ্রিল থেকে। কাউন্টারের পাশাপাশি অনলাইনেও টিকেট কেনা যাবে।

সোমবার (১১ এপ্রিল) বাংলাদেশ রেলওয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩ এপ্রিল বিক্রি হবে ২৭ এপ্রিল যাত্রার টিকেট। একইভাবে ২৪ এপ্রিল বিক্রি হবে ২৮ এপ্রিলের, ২৫ এপ্রিল বিক্রি হবে ২৯ এপ্রিলের, ২৬ এপ্রিল বিক্রি হবে ৩০ এপ্রিলের ও ২৭ এপ্রিল বিক্রি হবে ১ মের ট্রেনের টিকেট। তবে রোজা ৩০টি হলে ২৮ এপ্রিল বিক্রি হবে ২ মের টিকেট।

স্টেশনের কাউন্টারে টিকেট বিক্রি শুরু হবে সকাল ৮টা থেকে। কমলাপুর স্টেশনে ২৩টি কাউন্টারের মধ্যে একটি কাউন্টার নারীদের জন্য সংরক্ষিত থাকবে। আর অনলাইনে টিকেট পাওয়া যাবে সকাল ৬টা থেকে।

রেলওয়ে জানিয়েছে, এবার যাত্রী পরিবহন সক্ষমতা বাড়াতে ৯৩টি অতিরিক্ত বগি যুক্ত করা হবে রেলের বহরে। নিয়মিত ১০২টি আন্তঃনগর ট্রেনের সঙ্গে বিশেষ ছয় জোড়া ট্রেন চলবে।

আরও পড়ুন: ট্রেনের সঙ্গে রিকশার ধাক্কা, এক পরিবারের তিনজন নিহত

ঈদের আগে ঢাকা-কলকতা রুটের মৈত্রী এক্সপ্রেস চালু না হলে, তার ইঞ্জিন ও বগি দিয়ে 'খুলনা স্পেশাল' নামে ঢাকা-খুলনা রুটে একটি বাড়তি ট্রেন চালানো হবে। ঈদের দিন শোলাকিয়া স্পেশাল নামে এক জোড়া ট্রেন চলবে।

যাত্রীসেবা বাড়াতে ২৫ এপ্রিল থেকে সব ট্রেনের সাপ্তাহিক ছুটি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।


একাত্তর/আরএ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৩ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১৯ জুলাইয়ের সমাবেশ উপলক্ষ্যে দলটির আবেদনের পরিপ্রেক্ষিতে চার জোড়া বিশেষ ট্রেন পরিচালনার অনুমোদন দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
ঈদযাত্রার আনন্দ শেষদিকে এসে যেনো ভোগান্তিতে রূপ নিয়েছে! বাস টার্মিনালগুলোতে যেমন আছে বাড়তি ভাড়ার অভিযোগ, ট্রেনের টিকেটও হচ্ছে কালোবাজারি।
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে যমুনা নদীর ওপর নির্মিত এশিয়ার অন্যতম বৃহৎ এবং বাংলাদেশের দীর্ঘতম ‘যমুনা রেলসেতু’ উদ্বোধন হলো।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর