পরকীয়া সন্দেহে স্বামীর গোপনাঙ্গ কেটে ফেললেন স্ত্রী

আপডেট : ১২ এপ্রিল ২০২২, ০২:১৯ পিএম

অন্য নারীর সঙ্গে পরকীয়া সন্দেহে স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলেছেন স্ত্রী। গুরুতর আহত অবস্থায় স্বামীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই নারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ এপ্রিল) রাত দুইটার দিকে জেলার পাটকেলঘাটা থানার ভারশা গ্রামের এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়,  সাত বছর আগে ওই দম্পতির বিয়ে হয়। গত প্রায় ১৫ দিন ধরে ওই ব্যক্তি তার স্ত্রীকে দ্বিতীয় বিয়ের জন্য হুমকি আসছিলেন। এক পর্যায়ে তারা আলাদাভাবে বসবাস শুরু করে। 

কিন্তু গতকাল সন্ধ্যায় তার স্ত্রী কৌশলে তাকে একসঙ্গে ঘুমানোর কথা বলে। পরে ঘুমিয়ে পড়লে ধারালো অস্ত্র দিয়ে স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলেন। 

পাটকেলঘাটা থানার ওসি (তদন্ত) বাবলুর রহমান খান জানান, ঘটনার পর অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

আরও পড়ুন: আমোদিনীকে ফাঁসাতে হিজাব নিয়ে গুজব: তদন্ত কমিটি

তিনি আরও জানান, এ ঘটনায় ভিকটিমের বাবা বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। আহত ব্যক্তি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


একাত্তর/এসি

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অজুহাতে গণপিটুনিতে (মব জাস্টিস) ওয়াহেদুজ্জামান সানা ওরফে শামীম (৩৮) নামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী...
বাংলাদেশে মাদকের ভয়াবহতা পাশের দেশ থেকে পরিকল্পিতভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং এটি এক ধরনের আগ্রাসন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
খুলনার দৌলতপুরে দিনেদুপুরে জুট প্রেসের এক শ্রমিককে গুলি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশ একজনকে আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে।
সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ (নিষিদ্ধ কাশির সিরাপ) দুই পুলিশ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর