পুলিশের নির্যাতনে মৃত্যুর অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ

আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ০৯:৪৬ পিএম

লালমনিরহাটে পুলিশের নির্যাতনে রবিউল ইসলাম নামে এক কাঠ ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনেরা। 

তারা আরও জানান, বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাতে মৃত্যুর আগে জুয়া খেলার আসর থেকে তাকে আটক করে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে মহেন্দ্রনগর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।  

স্বজনদের দাবি, হারাটি ইউনিয়নের হিরামানিক কাজির চওড়া গ্রামে বৈশাখী মেলায় গিয়েছিলেন রবিউল। সেখানে জুয়ার আসরে বসার অভিযোগে পুলিশ রবিউলসহ দুজনকে আটক করে নির্যাতন করে। 

এরপর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানেই মারা যান রবিউল। 

সদর থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৪ এপ্রিল) মধ্যরাতে এসআই আলিমের নেতৃত্বে সদর উপজেলার হারাটি ইউনিয়নে বৈশাখী মেলায় জুয়ার আসরে অভিযান চালানো হয়। এসময় আটক করা হয় রবিউল ইসলামসহ আরও দুইজনকে। 

থানায় নেয়ার পথে রবিউল ইসলাম গুরুতর অসুস্থ হলে তাকে সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। কিন্তু জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রবিউল মারা যান। 

খবর শুনে রাত আড়াইটায় দিকে হাসপাতালে ছুটে আসেন স্বজনরা। তাদের অভিযোগ, পুলিশি নির্যাতনে রবিউলের মৃত্যু হয়েছে। 

সদর হাসপাতালের চিকিৎসক জানান, হাসপাতালে মুমূর্ষু অবস্থায় আনা হয়েছিলো রবিউলকে। তবে কর্তব্যরত চিকিৎসক ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হননি। 

আরও পড়ুন: অজ্ঞাত যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার রবিউল আলম জানান, পুলিশ ভ্যানে অসুস্থ হয়ে পড়া রবিউল ইসলামকে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয়। এদিকে এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে এলাকাবাসী। আর ঘটনায় অভিযুক্ত এসআই হালিমকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।

লালমনিরহাট সদর থানা পুলিশের অভিযোগ, রবিউল একজন নিয়মিত জুয়াড়ি। আসর থেকে আটকের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। তবে তাদের কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। 

এদিকে রবিউলের মৃত্যুর প্রতিবাদে রাত থেকেই মহেন্দ্রনগর এলাকায় রংপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। এসময় পুলিশ বাধা দিলে টহল ভ্যান ভাঙচুর করা হয়। 



একাত্তর/এসজে

মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশি ভূখণ্ডে অনুপ্রবেশ করে এক যুবককে মারধর ও তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। এ সময় স্থানীয় গ্রামবাসীদের...
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদের রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন একটি পূর্বনির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়া। মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনকে হত্যার...
ফজরের নীরব স্নিগ্ধতা ভেঙে সৃষ্টিকর্তার ইবাদতে মাথা নোয়ানোই যেন হয়ে রইল জীবনের শেষ কাজ। পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায়...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর