অনুমোদন ছাড়া বেতার যন্ত্রপাতি স্থাপন না করার অনুরোধ

আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ০৭:১৩ পিএম

ব্যক্তিগতভাবে বাসাবাড়ি, প্রতিষ্ঠান, আবাসিক এলাকাসহ ধর্মীয় প্রতিষ্ঠান, অফিস ও অন্য স্থাপনায় অনুমোদন ছাড়া জ্যামার, নেটওয়ার্ক বুস্টার ও রিপিটার স্থাপন না করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

সোমবার (১৮ এপ্রিল) বিটিআরসির স্পেকট্রাম বিভাগের পরিচালক ড. মো. সোহেল রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিটিআরসি জানায়, উল্লেখিত যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে অন্য নেটওয়ার্ক ও যোগাযোগে বিঘ্ন ঘটানো হচ্ছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ (সংশোধিত-২০১০) এর ধারা ৫৫ (১) এর বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোনো ব্যক্তি লাইসেন্স না নিয়ে বাংলাদেশের ভূখণ্ডে বা আঞ্চলিক সমুদ্রসীমায় বা এর উপরে আকাশসীমায় বেতার যোগাযোগে কোনে যন্ত্রপাতি স্থাপন, পরিচালনা বা ব্যবহার করা যাবে না এবং কোনো বেতার যন্ত্রপাতিতে কমিশনের বরাদ্দ দেওয়া ফ্রিকোয়েন্সি ছাড়া অন্য কোনো ফ্রিকোয়েন্সি ব্যবহার করা যাবে না।

বিজ্ঞপ্তিতে এ সকল যন্ত্রপাতি দ্রুত অপসারণ, কেনাবেচা ও ব্যবহার সম্পূর্ণ বন্ধ করতে দেশের সব মোবাইল অপারেটরের গ্রাহকদের একটি ক্ষুদেবার্তা পাঠানো প্রয়োজন বলে উল্লেখ করা হয়।

আরও পড়ুন: খাদ্যদ্রব্যের অবৈধ মজুতে পাঁচ বছরের জেল ও জরিমানা

অবৈধভাবে স্থাপন করা যন্ত্রপাতিগুলো অপসারণে অনুরোধ জানিয়ে বিটিআরসি জানায়, অনুমোদন ছাড়া জ্যামার, নেটওয়ার্ক বুস্টার ও রিপিটার স্থাপন আইনত অবৈধ ও দণ্ডনীয় অপরাধ।

যারা অবৈধভাবে যন্ত্রপাতিগুলো ব্যবহার করছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানায় বিটিআরসি।


একাত্তর/এসি

দেশে অবিক্রিত/স্থিত মোবাইল ফোনের তথ্য দাখিলের সময় বাড়ালো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগে এই তথ্য দাখিলে সময় ১৫ ডিসেম্বর পর্যন্ত করা হলেও তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো...
জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের ইন্টারনেট বন্ধের প্রতিবাদে ১৮ জুলাই ‘ফ্রি ইন্টারনেট ডে’ ঘোষণা করা হয়েছে। এদিন সব মোবাইল অপারেটরের গ্রাহকরা বিনামূল্যে পাঁচ দিন মেয়াদে এক জিবি ইন্টারনেট ডেটা পাবেন।
স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক সার্ভিসেস বাংলাদেশ, লিমিটেডকে দুটি লাইসেন্স হস্তান্তর করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। 
ইন্টারনেটের দাম কমাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাকে (বিটিআরসি) প্রস্তাব দিয়েছে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইআইজিএবি)। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর