অবিক্রিত মোবাইল ফোনের তথ্য দাখিলের সময় বাড়ালো, দাম কমার ইঙ্গিত

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৪০ পিএম

দেশে অবিক্রিত/স্থিত মোবাইল ফোনের তথ্য দাখিলের সময় বাড়ালো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগে এই তথ্য দাখিলে সময় ১৫ ডিসেম্বর পর্যন্ত করা হলেও তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তি এই তথ্য জানিয়ে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থাটি।

সময় বাড়ানো কারণ হিসেবে বিটিআরসি জানায়, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম চালুর জন্য দেশের সব মোবাইলফোন ব্যবসায়ীদের আমদানি করা মোবাইল হ্যান্ডসেটগুলোর মধ্যে অবিক্রিত/স্থিত সব ডিভাইসগুলোর আইএমইআই ও সংশ্লিষ্ট তথ্য এনইআইআর সিস্টেমে অন্তর্ভুক্ত করতে ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিলো। কিন্তু তারা এই সময়ে তথ্য দাখিল করতে পারেন নাই। তাদের সুবিধার জন্য ১৬ ডিসেম্বরের পরিবর্তে আগামী নতুন বছরের এক জানুয়ারি এনইআইআর সিস্টেম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর প্রেক্ষিতে, অবিক্রিত/স্থিত মোবাইল হ্যান্ডসেটসমূহ নেটওয়ার্কে আত্তীকরণের সুবিধার্থে তথ্য দাখিলের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলো। 

বিটিআরসি জানায়, উল্লেখিত হ্যান্ডসেটগুলো ৩১ ডিসেম্বরের মধ্যে [email protected] ই-মেইল ঠিকানায় নির্ধারিত মাইক্রোসফট এক্সেল (.xlsx) ফরম্যাট অনুযায়ী তথ্য দেওয়ার জন্য সংশ্লিষ্ট সব মোবাইল ফোন ব্যবসায়ীগণকে অনুরোধ জানানো হলো।

এদিকে, বর্তমানে স্মার্টফোনে আমদানি শুল্ক ও মূল্য সংযোজন কর (ভ্যাট) মিলে ৬১ দশমিক ৮ শতাংশ কর রয়েছে। উৎপাদন ও সংযোজনের ভিন্নতার ওপর নির্ভর করে ৩০ থেকে ৩৫ শতাংশ আমদানি শুল্ক ও ভ্যাট রয়েছে।

সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র‌্যাপিড) আয়োজিত এক অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, মোবাইলের দাম কমিয়ে আনতে দেশে উৎপাদন ও আমদানির উভয়ক্ষেত্রেই কর ছাড় দিতে আমরা রাজি আছি।

তিনি বলেন, আমরা এনবিআর থেকে যেটা বুঝি, সেটা হলো যে—উভয় গ্রুপের স্বার্থ রক্ষা করে এবং কনজিউমার ইন্টারেস্ট প্রোটেক্ট করার জন্য আমরা চাই মোবাইল ফোন, স্মার্টফোনের দাম বাংলাদেশে কমুক। এটা করতে গেলে আমরা দুই জায়গাতেই ছাড় দিতে রাজি আছি।

একাত্তর/এসি
স্মার্টফোন চার্জের দুশ্চিন্তাকে চিরতরে বিদায় জানাতে এবং প্রযুক্তির দুনিয়ায় নতুন এক তুলকালাম কাণ্ড ঘটাতে অবশেষে বাংলাদেশে পা রাখছে বহু প্রতীক্ষিত রেডমি নোট ১৭ সিরিজ। সেপ্টেম্বরের শুরুতেই শাওমি...
NEIR চালুর পর ‘ক্লোন ফোন' নিয়ে  বেরিয়ে এসেছে ভয়াবহ তথ্য। নেটওয়ার্কে বর্তমানে লাখ লাখ ভুয়া IMEI নম্বর রয়েছে। যেমন- 1111111111111, 0000000000000, 9999999999999 এবং এ ধরনের অনুরূপ প্যাটার্ন। তবে...
জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের ইন্টারনেট বন্ধের প্রতিবাদে ১৮ জুলাই ‘ফ্রি ইন্টারনেট ডে’ ঘোষণা করা হয়েছে। এদিন সব মোবাইল অপারেটরের গ্রাহকরা বিনামূল্যে পাঁচ দিন মেয়াদে এক জিবি ইন্টারনেট ডেটা পাবেন।
স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক সার্ভিসেস বাংলাদেশ, লিমিটেডকে দুটি লাইসেন্স হস্তান্তর করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর