বুক না চিড়েই দ্বিতীয় দফায় হার্টের ভাল্ব স্থাপন

আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ০৯:২৫ পিএম

দেশে প্রথমবারের মত বুক না চিড়েই দ্বিতীয় দফায় হার্টের ভাল্ব স্থাপন করলেন চিকিৎসকরা। দেশে বেশ কিছু হাসপাতালে বুক না কেটেই হার্টের ভাল্ব প্রতিস্থাপন করার নজির থাকলেও দ্বিতীয় দফায় ভাল্ব প্রতিস্থাপনের ঘটনা এটাই প্রথম।

রাজধানীর হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক প্রদীপ কুমার কর্মকারের নেতৃত্বে একদল চিকিৎসক ভাল্ব ইন ভাল্ব স্থাপনের এই অপারেশন শেষ করেন। ৭৫ বছর বয়স্ক এক ব্যক্তির শরীরে এই অপারেশন হয়। রোগী সুস্থ আছে বলেও জানান চিকিৎসকেরা।

এর আগে প্রায় এগার বছর আগে ওই ব্যক্তির হার্টে সমস্যা দেখা দিলে চিকিৎসকদের পরামর্শে বুক কেটে এ্যাওর্টিক ভাল্ব প্রতিস্থাপন করা হয়। সম্প্রতি আবারও অসুস্থ বোধ করায় পরীক্ষা নিরীক্ষায় দেখা যায় প্রতিস্থাপিত ভাল্বটি আবারো সরু হয়ে গেছে।

কিন্তু দ্বিতীয় দফায় বুক চিড়ে অপারেশন করার ধকল বৃদ্ধ বয়সে সইতে পারবেন কি না, তা নিয়ে দ্বিধায় ছিলেন তিনি। দেশে-বিদেশ বিকল্প চিকিৎসার চেষ্টা চলতে থাকে এরই মাঝে।

image

এরপর গেলো রোববার রাজধানীর হৃদরোগ ইন্সটিটিউটে বুক না কেটেই মিনিম্যালি ইনভ্যাসিভ কার্ডিয়াক সার্জারির মাধ্যমে (এমআইসিএস) আরেকটি ভাল্ব স্থাপন করা হয় রোগীর হৃদপিণ্ডে।

আরও পড়ুন: জটিল রোগে আক্রান্ত মিস ইউনিভার্স হারনাজ

এর আগে বহুবার এই পদ্ধতিতে হার্টে অ্যাওর্টিক ভাল্ব প্রতিস্থাপন করেছেন ডা. প্রদীপ কুমার। তবে বুক না কেটে পুরনো ভাল্বের ভেতরে নতুন ভাল্ব স্থাপনরে এটাই প্রথম কোনো অস্ত্রোপচার।


একাত্তর/আরএ

চট্টগ্রামে হার্ট ফাউন্ডেশন হাসপাতালের জন্য ২৩ একর জমি বরাদ্দের দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর