জটিল রোগে আক্রান্ত মিস ইউনিভার্স হারনাজ

আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ০৯:২৭ পিএম

জটিল রোগে আক্রান্ত মিস ইউনিভার্স হারনাজ সান্ধু। সম্প্রতি এক অনু্ষ্ঠানে নিজের অসুখের কথা জানিয়েছেন হারনাজ। জানালেন, তিনি সিলিয়াক ডিজিজে আক্রান্ত। বলেছেন, এই রোগে ওজন বেড়ে যায়। আর তাই ঠিকমতো খেতে পারেন না তিনি। 

নিজের ত্বক ও শরীর নিয়ে সব সময়ই আত্মবিশ্বাসী হারনাজ। বলেছেন, আমি সেই সাহসী ও আত্মবিশ্বাসী মেয়েদের একজন, তবুও মনে করি-এটি আমার শরীর। আর আমি নিজেকে ভালোবাসি।

image


তবে, এই অসুখের পর কিছুটা হলেও তাকে একটু ভালোভাবেই সামাল দিতে হচ্ছে সবকিছু। চণ্ডীগড়ে এক অনুষ্ঠানে হরনাজ বলেন 'কেউ জানেন না আমার সেলিয়াক ডিজিজ সম্পর্কে। যে আমি আটা, ময়দা আর খেতে পারিনা, আরও অনেক কিছুই খেতে পারি না।'

এছাড়াও, সম্প্রতি সামাজিক মাধ্যমে হারনাজের ছবি দেখে কিছুটা অবাকই হয়েছেন নেটিজেনরা। বলছেন, মিস ইউনিভার্স হারনাজকে কেন এতো মোটা দেখাচ্ছে? 

image


কী এই সেলিয়াক ডিজিজ?

এটি গ্লুটেন জাতীয় খাদ্য ভেঙে ফেলা কঠিন হয়ে যায় সেলিয়াক ডিজিজের ফলে। গ্লুটেন হল এমন এক ধরনের প্রোটিন যা, গম, রাই, বারলি, ওটে পাওয়া যায়। এছাড়াও পাউরুটি, পাস্তা, পিৎজা, শস্য জাতীয় খাবারে পাওয়া যায় গ্লুটেন।' 

image


শরীরের কোন অংশে আক্রান্ত হয়?

হাড় এবং স্নায়ুতে এটি আক্রান্ত হয় এবং এর ফলে অপুষ্টিজনিত সমস্যা তৈরি হয়। এমনকি শরীরের ওজন হুট করে বেড়েও যেতে পারে বা কমেও যেতে পারে। 

image


গত বছর ১৩ ডিসেম্বর মিস ইউনিভার্সের খেতাব জিতে ইতিহাস গড়েছিল ভারতীয় নাগরিক হারনাজ সান্ধু। প্রসঙ্গত ২০০০ সাল, আর তার ২১ বছর পর মিস ইউনিভার্স প্রতিযোগিতায় জয় হয় ভারতের। সেদিন থেকেই প্রশংসার জোয়ারে ভেসেছিলেন পাঞ্জাবের মেয়ে।

একাত্তর/ এনএ

থাইল্যান্ডে চলমান ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। ২১ নভেম্বর জানা যাবে কার মাথায় উঠবে ‘মিস ইউনিভার্স ২০২৫’-এর মুকুট।
থাইল্যান্ডে অনুষ্ঠিত ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। এই প্রতিযোগিতার মূল পর্ব যতটা গুরুত্বপূর্ণ, অনলাইন ভোটিংও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ।
মিস ইউনিভার্স ইন্ডিয়া-২০২৪ মুকুট জিতলেন গুজরাটের সুন্দরী রিয়াহ সিংহ। রোববার রাজস্থানের জয়পুরে মিস ইউনিভার্স ইন্ডিয়া-২০২৪ এর ফাইনালের আসর বসে।
চলতি বছরের মিস ইউনিভার্স  আসরের উজ্জ্বল হয়ে ইতিহাসের পাতায়। কারণ অত্যন্ত রক্ষণশীল দেশ সৌদি আরব থেকে এই প্রথমবার কোনও সুন্দরীকে দেখা যাবে বিশ্বসুন্দরীদের মঞ্চে। বোরখা- আবায়ার বদলে বিকিনিতে র‌্যাম্পে...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর