বিএনপির বক্তব্যে অসন্তুষ্ট জার্মান রাষ্ট্রদূত

আপডেট : ২০ এপ্রিল ২০২২, ০৪:৩০ পিএম

সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্টদূতের সঙ্গে বিএনপির বৈঠকের পর দলটির পক্ষ থেকে গণমাধ্যমে দেওয়া বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন জার্মান রাষ্ট্রদূত।

বুধবার (২০ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) এর ‘ডিকাব টক’ অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূতকে উদ্ধৃতি করে বিএনপির দেওয়া বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেন আখিম।

রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার বলেন, জার্মানি কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। তাই বাংলাদেশের কোনো বিষয়ে হস্তক্ষেপ করার আগ্রহ তাদের নেই। বিএনপির সঙ্গে আমার যে বৈঠক হয়েছে, সেখানে বিএনপি নেতারা কেন নির্বাচনে অংশ নেয়নি বা নিতে চায় না সেই বিষয়টি আমাকে ব্যাখ্যা করেছে, এর বেশি কিছু না।

তিনি বলেন, ওই বৈঠকে বাংলাদেশের গণতন্ত্র এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিএনপি নেতাদের কাছে কোনো উদ্বেগ প্রকাশ করিনি। কিন্তু তাকে উদ্ধৃত করে সেই উদ্বেগের কথা বলা হয়েছে যা সত্য নয়।

গত ১৭ মার্চ গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে জার্মানির রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। পরে দেড় ঘণ্টার বেশি ওই বৈঠক নিয়ে গণমাধ্যমে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু।

আরও পড়ুন: পরিস্থিতি দেখে মার্কেট খুলে দেবো: স্বরাষ্ট্রমন্ত্রী

সেদিন খসরু বলেছিলেন, নির্বাচনের বিষয় বাদ দিয়ে তো কোনো আলোচনা হতে পারে না। কারণ আগামী নির্বাচন প্রশ্নে সবার চোখ বাংলাদেশের দিকে। স্বাভাবিকভাবে তারা জানতে চেয়েছেন, আগামী নির্বাচনে বাংলাদেশ কোথায় যাচ্ছে, আগামী নির্বাচনে কী হতে যাচ্ছে? এ ব্যাপারে তাদেরও পর্যবেক্ষণ আছে।

নির্বাচনে বিএনপির অংশগ্রহণের বিষয়ে রাষ্ট্রদূত কিছু জানতে চেয়েছেন কিনা- এ প্রশ্নের জবাবে আমীর খসরু বলেছিলেন, এ ব্যাপারে কোনো আলোচনা হয়নি। নির্বাচনে অংশগ্রহণ তো আমাদের দলের নিজস্ব ব্যাপার।


একাত্তর/এসি

২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে উৎপাদন, বিনিয়োগ ও ব্যবসা বান্ধব একটি ‘ক্রিয়েটিভ’ বাজেট হিসেবে অভিহিত করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গণতন্ত্র ধ্বংস করতে দেশে নতুন শক্তির উত্থান ঘটছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের নেতাকর্মীদের এই অপশক্তিকে রুখে দেবার আহ্বান জানিয়েছেন তিনি। 
বিএনপির কাছে জনগণের প্রত্যাশা অনেক। তাই হাতে নেয়া কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীসহ সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জনগণের ভোটে নির্বাচিত সরকার গত ১০০ দিনে মানবিক ও জনমুখী রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড....
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর