জামালপুরে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড, তিন অপহরণকারীর যাবজ্জীবন

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৫:৩৮ পিএম

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার (২০ জুলাই) জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আলাদা দুটি মামলায় এই রায় ঘোষণা করেন।

ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি মো. ফজলুল হক জানান, ২০১২ সালে যৌতুকের দাবিতে বকশীগঞ্জ উপজেলার মেরুরচর গ্রামের মো. হাফিজুল ওরফে আফজল তার স্ত্রী হুনুফা বেগমকে পিটিয়ে হত্যা করেন। ওই বছরের ১৯ সেপ্টেম্বর নিহতের মা আমেনা বেগম বাদি হয়ে হাফিজুলসহ পাঁচজনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা করেন।

মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত স্বামী মো. হাফিজুলকে মৃত্যুদণ্ড এবং পাঁচ লাখ টাকা জরিমানার আদেশ দেন। রায় ঘোষণার সময় অভিযুক্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর চার আসামিকে খালাস দেওয়া হয়।

অপরদিকে, একই আদালত জামালপুর সদর থানার একটি অপহরণ মামলায় আসামি শামীম, শিপন ও জালালকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি দণ্ডিত আসামি জালালকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২২ ডিসেম্বর সকালে এক নারী এসএসসি পরীক্ষার্থীপ্রাইভেট পড়তে যাওয়ার পথে আসামিরা তাকে একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তী সময়ে পুলিশ গাজীপুর এলাকা থেকে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করে। এই মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন।

একাত্তর/এসি
সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত শাহনাজ পারভীন জোৎস্না হত্যা মামলায় প্রধান আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর পাঁচ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের একটি হত্যা মামলায় সাইফুল ইসলাম রুবেল (৪২) নামের এক আসামিকে যাবজ্জীবন ও নূর উদ্দিন শমির (৩৫) নামের অপর এক আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ঐতিহ্যবাহী পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের উপ-হাইকমিশনার পবন কুমার বাধে। সপ্তমীর অঞ্জলি অনুষ্ঠান উপলক্ষে...
প্রধানমন্ত্রী তারেক রহমান তার নিজের এক সময়ের শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শন করেছেন। সেখানে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় দেশকে...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর