আতশবাজি কারখানায় বিস্ফোরণে দুই কারিগর নিহত

আপডেট : ২০ এপ্রিল ২০২২, ০৩:৫৯ পিএম

ময়মনসিংহের নান্দাইলে আতশবাজি তৈরির একটি কারখানায় বিস্ফোরণে ঘটনাস্থলেই মারা গেছেন কারিগর নাছিমা আক্তার ও আফিলা বেগম।

বুধবার (২০ এপ্রিল) ভোর সাড়ে ছয়টার দিকে নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের দক্ষিণ বাশাটি গ্রামের আতশবাজির ব্যবসায়ী বোরহানের বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর পালিয়ে গেছেন বোরহান।

ময়মনসিংহের নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান আকন্দ জানান, ভোরে আতশবাজি তৈরির সময় বিস্ফোরক ও কেমিক্যাল থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিকট শব্দে বিস্ফোরণের পর পুরো ঘর বিধ্বস্ত হয় এবং আতশবাজি তৈরির দুই নারী কারিগর নাছিমা ও আফিলার দেহ ছিন্নভিন্ন হয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। 

আরও পড়ুন: মানিকগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু

ময়মনসিংহের পুলিশ সুপার আহমার উজ্জামান জানান, ওই কারখানায় পটকা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামের সাথে কিছু বারুদ পাওয়া গেছে। সেখান থেকেই বিস্ফোরণের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে। 


একাত্তর/এসজে
ময়মনসিংহের ধোবাউড়ায় শিশু নিছা মনিকে (৭) কদম ফুল দেওয়ার কথা বলে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যার মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে দুই লাখ টাকা...
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। সোমবার (৪ মে) দুপুরে ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের মুক্তাগাছা উপজেলার মনতলা সমিতিঘর এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের কামারহাট বাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রাথমিক পর্যায়ে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর