মোদীর বাসভবনের সামনে থেকে আটক রাহুল-প্রিয়াঙ্কা

আপডেট : ২১ জুলাই ২০২৬, ০৮:৪৯ পিএম

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবসহ বিরোধী জোটের বেশ কয়েকজন নেতা।  

সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, ভারতে শিক্ষাব্যবস্থার সংস্কার ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে তাদের আটক করা হয়। তবে আটকের পর তাদের কোথায় নেওয়া হচ্ছে, সে বিষয়ে কিছু জানায়নি পুলিশ।

Rahul, Priyanka lead Congress MPs in protest outside PM's residence;  several detained - The Hindu

মঙ্গলবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাসহ দলটির শীর্ষ নেতাদের নিয়ে প্রধানমন্ত্রী মোদীর বাসভবনের দিকে পদযাত্রা করেন রাহুল গান্ধী। বাসভবনের অদূরে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। রাহুল সড়কে বসে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে সরিয়ে নেয়। পরে একে একে তাদের আটক করা হয়।

এর আগে সোমবার ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে পার্লামেন্ট অভিমুখে শিক্ষার্থী ও যুবকদের মিছিলে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। ওই ঘটনার প্রতিবাদ এবং নিট-সহ বিভিন্ন প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে মঙ্গলবারের কর্মসূচি ঘোষণা করে কংগ্রেস।

বিক্ষোভ চলাকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং ঘটনাস্থলে গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে আলোচনা করেন। তিনি আন্দোলন প্রত্যাহারের অনুরোধ জানালেও কোনো সমঝোতা হয়নি বলে জানিয়েছে কংগ্রেস। 

কংগ্রেসের দাবি, তাদের চারটি দাবি পূরণ না হওয়ায় কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। 

দাবিগুলোর মধ্যে রয়েছে— কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, নিট ও অন্যান্য প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নিয়ে সংসদে আলোচনা, শিক্ষার্থীদের ওপর পুলিশের অভিযানের জন্য সরকারের ক্ষমা প্রার্থনা এবং এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য।

অন্যদিকে জিতেন্দ্র সিং দাবি করেন, প্রথমে সংসদে আলোচনা হলেই কর্মসূচি প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছিলেন রাহুল গান্ধী। পরে তিনি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও যুক্ত করেন, ফলে আলোচনা আর এগোয়নি।

এর কিছুক্ষণ পরই পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। 

কংগ্রেসের অভিযোগ, এ সময় রাহুল গান্ধীকে টানাহেঁচড়া করে আটক করা হয় এবং এতে তার নাকে আঘাত লাগে। তবে এ বিষয়ে দিল্লি পুলিশের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরবিএস
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের উত্তরাখণ্ডে আলোচিত ও চাঞ্চল্যকর অনকিতা ভাণ্ডারি নির্মম হত্যাকাণ্ডের ন্যায়বিচার এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে এক চমকপ্রদ রাজনৈতিক ঘটনার জন্ম দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।...
ভারতের রাজধানী দিল্লিতে নরেন্দ্র মোদী সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনের পারদ এক ধাক্কায় বহু গুণ বাড়িয়ে দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও বিতর্কিত...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ‘ভোট চুরি’ ও ভোটার তালিকা সংশোধনে ব্যাপক কারচুপির অভিযোগে রাজপথে নামলো পুরো বিরোধী শিবির। সোমবার স্থানীয় সময় দুপুরের দিকে বিরোধী ইন্ডিয়া...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর