রক্তাক্ত দিল্লি, ককরোজ পার্টির বিক্ষোভ এই মুহূর্তে যে পর্যায়ে

আপডেট : ২১ জুলাই ২০২৬, ১২:১৭ পিএম

ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক দমনপীড়ন চালিয়েছে পুলিশ। তবে মধ্যরাতের অনেক পরেও হাজার হাজার বিক্ষোভকারী পুনরায় যন্তর মন্তরে ফিরে এসে ভারতের কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। 

মঙ্গলবার (২১ জুলাই) আন্দোলন ২৪তম দিনে সমগ্র দিল্লি জুড়েই কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবি জানিয়ে সিজেপি নেতারা অভিযোগ করেছেন, সরকার নিজেকে পুরোপুরি ‘লজ্জিত’ করেছে। দলটির পক্ষ থেকে বলা হয়, তারা চাইলে পদত্যাগ অনেক আগেই হয়ে যেতো, কিন্তু ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সবাই অহংকারে মত্ত। তবে এক বার্তায় সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ঘোষণা দিয়েছেন যে তিনি আর কোনো মিছিলে সরাসরি যাবেন না। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে তিনি জানান, তিনি মিছিলে যোগ দিলে পুলিশ আবার তরুণ বিক্ষোভকারীদের ওপর আঘাত হানবে এবং সহিংসতা বাড়াবে।

সহিংসতার ঘটনায় দিল্লি পুলিশ ইতিমধ্যে পাঁচটি আলাদা এফআইআর নথিভুক্ত করেছে। এই সহিংসতা শহরের সামগ্রিক শান্তি ও আইনশৃঙ্খলা বিঘ্নিত করার কোনো বৃহত্তর ষড়যন্ত্রের অংশ ছিল কিনা, তা খতিয়ে দেখতে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। পার্লামেন্ট স্ট্রিট, বারাকাম্বা এবং কনট প্লেস থানায় দাঙ্গা সৃষ্টি, সরকারি ও বেসরকারি সম্পত্তির ক্ষতিসাধন এবং কর্তব্যরত সরকারি কর্মচারীদের ওপর হামলার অভিযোগে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে ইন্ডিয়ান এক্সপ্রেসে জানতে পেরেছে,  তদন্তকারী দলগুলো সহিংসতা এবং পুলিশ কর্মীদের ওপর হামলায় জড়িত অভিযুক্তদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ গভীরভাবে খতিয়ে দেখছে। এর মধ্যে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তিযুক্ত আধুনিক ক্যামেরার ফুটেজও অন্তর্ভুক্ত রয়েছে। সূত্রটি আরও জানায়, তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্ট এবং মোবাইল ফোনের ভিডিও রেকর্ডগুলোও সমানভাবে পর্যালোচনা করছি।

দিল্লি পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বিক্ষোভকারীরা সরকারি সম্পত্তির ব্যাপক ক্ষতিসাধন করেছে। সহিংস চলাকালে ১৫ থেকে ২০টি সরকারি যানবাহন এবং অন্য সরকারি অবকাঠামো ভাঙচুর করা হয়। এ ঘটনার পর প্রায় ৭০ জন আন্দোলনকারী বিক্ষোভকারীকে পুলিশ আটক করেছে।

অন্যদিকে, উদ্ভূত পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা জানিয়েছেন যে, বিক্ষোভকারীদের প্রধানের সঙ্গে সরকারের আলোচনা ভালোভাবেই সম্পন্ন হয়েছে। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া প্রতিক্রিয়ায় এনডিএ সংসদীয় দলের সভা ‘মঙ্গল মিলন’-এ যোগ দিতে এসে সোমবারের বৈঠক সংক্রান্ত বিষয়ে নাড্ডা সংক্ষিপ্ত মন্তব্যে বলেন, সব ঠিক ছিলো, সবসময়ই ঠিক থাকে।

কথিত নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনকারীরা সংসদের দিকে মিছিল নিয়ে যাওয়ার সময়, সোমবার জেপি নাড্ডা তার বাসভবনে সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা এবং মুখ্য মুখপাত্র সৌরভ দাসের সঙ্গে বৈঠক করেন।

এর আগে ওই দিন স্বাস্থ্যমন্ত্রী জানান, সোমবার সকালে বিক্ষোভকারীদের পক্ষ থেকেই প্রথমবারের মতো আলোচনার প্রস্তাব আসে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি লেখেন, আজ সকালে প্রথমবারের মতো সরকারের সঙ্গে আলোচনার জন্য বিক্ষোভকারীদের পক্ষ থেকে একটি প্রস্তাব আসে এবং সকাল ১১:৫০ থেকে আমাদের আলোচনা চলছে। বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। তাদের প্রতিনিধিদলের সঙ্গে বিস্তারিত প্রাথমিক মৌখিক আলোচনা হয়েছে এবং তারা বিকেল চারটার দিকে আমার কাছে একটি লিখিত আবেদন জমা দেন। আমি সমস্ত বিক্ষোভকারীকে তাদের অবস্থান ধর্মঘট শেষ করে পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনকে সহায়তা করার জন্য বিনীত অনুরোধ করেছি।

বৈঠককালে সরকারি নেতৃত্বের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় যে বিক্ষোভকারীদের পেশ করা সব কটি দাবি নিয়ে সরকারের অভ্যন্তরীণ পর্যায়ে বিস্তারিত আলোচনা করা হবে।

এদিকে ভারতের রাজ্যসভার প্রভাবশালী সংসদ সদস্য ও জ্যেষ্ঠ আইনজীবী কপিল সিবাল মঙ্গলবার নাড্ডার দাবির তীব্র সমালোচনা করেছেন। বিক্ষোভকারীদের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব এসেছে—স্বাস্থ্যমন্ত্রীর এমন বক্তব্যের ওপর প্রশ্ন তুলে সিবাল বলেন, যখন আমাদের অনশনরত সন্তানদের দাবি ও প্রস্তাব সকলেরই জানা ছিলো, তখন কি সরকার তাদের ওপর টিয়ার গ্যাস ও নির্মম লাঠিচার্জ করার জন্য অপেক্ষা করছিলো?

সোমবার সকালে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি বিভিন্ন পয়েন্টে পুলিশের তৈরি করা ব্যারিকেড ও অবরোধের সম্মুখীন হয়। সারাদিন ধরে আন্দোলনস্থলে উপস্থিতি ১২ হাজার থেকে একপর্যায়ে বেড়ে প্রায় ৫০ হাজারে-পৌঁছায়। উত্তর-পশ্চিমের কনট প্লেসের কাছে গোল ডাক খানা থেকে শুরু করে, যন্তর মন্তর হয়ে দক্ষিণ-পূর্বের ইন্ডিয়া গেট পর্যন্ত বিস্তৃত বিশাল বিক্ষোভস্থলগুলোতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও দফায় দফায় লাঠিচার্জ করে পুলিশ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত রাম মনোহর লোহিয়া (আরএমএল) হাসপাতালের জরুরি বিভাগেই ১০০ জনেরও বেশি আহত মানুষকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে ৯০ জন সাধারণ বিক্ষোভকারী এবং ১০ জন আহত পুলিশ কর্মী ছিলেন। আরএমএল-এর জরুরি বিভাগে রোগীদের অতিরিক্ত চাপ তৈরি হওয়ায় পরবর্তীতে আরও অনেক আহতকে চিকিৎসার জন্য লেডি হার্ডিঞ্জ হাসপাতালে স্থানান্তর করা হয়।

অন্যদিকে, দিল্লি পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, সোমবার বিক্ষোভকারীরা পাথর ও অন্য বস্তু দিয়ে এলোপাথাড়ি আক্রমণ চালায়। পুলিশ জানায়, ব্যাপক সহিংসতায় লিপ্ত হলে বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ তাদের ১১৮ জনেরও বেশি পুলিশ আহত হয়েছেন। এক আনুষ্ঠানিক বিবৃতিতে পুলিশ দাবি করে, সংঘর্ষের সময় প্রায় ৬০ জন বিক্ষোভকারীও আহত হয়েছেন বলে জানা গেছে।

বিবৃতিতে পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিক্ষোভকারীরা অত্যন্ত উচ্ছৃঙ্খল, আক্রমণাত্মক ও সহিংস আচরণ দেখাচ্ছে। পুলিশের বারবার দেওয়া সতর্কবার্তা ও আইনি নির্দেশনা উপেক্ষা করে তারা স্থান ত্যাগ করতে অস্বীকার করে এবং বলবৎ থাকা নিষেধাজ্ঞা অমান্য করে। পুলিশের ব্যারিকেড ভেঙে সরকারি যানবাহনে হামলা ও ভাঙচুর চালানো হয়, যা জনশৃঙ্খলা ও দায়িত্বরত পুলিশ সদস্যদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করে।

একাত্তর/এসি
পশ্চিমবঙ্গের রাজনীতিতে নাটকীয় মোড়। তৃণমূলের বিদ্রোহী শিবির এবার তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কেই সরিয়ে দিলো।
বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে পরাজয়ের মাত্র এক মাসের মধ্যেই কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তৃণমূল কংগ্রেস। গত মঙ্গলবার কলকাতার রাস্তায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
বাংলাদেশি বা রোহিঙ্গা সন্দেহে ধৃতদের রাখার জন্য পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ দিয়েছে রাজ্যটির বিজেপি সরকার।
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর