হি‌রোইনসহ মাদক কারবা‌রিকে গ্রেপ্তার

আপডেট : ২২ এপ্রিল ২০২২, ০৮:০০ পিএম

পটুয়াখালী সদর উপ‌জেলার পশ্চিম হেতা‌লিয়া গ্রামের বিশ্বাস বাড়ির সামনে থেকে ৩০ গ্রাম হি‌রোইনসহ মাদক কারবা‌রি সবুজ হাওলাদার‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে র‌্যাব।

শুক্রবার (২২ এপ্রিল) দুপু‌রে র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো: শ‌হিদুল ইসলামের নেতৃত্বে র‌্যা‌বের এক‌টি টিম কা‌লিকাপুর ইউনিয়‌নের ৪নং ওয়া‌র্ডের বিশ্বাস বা‌ড়ির সাম‌নে গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে অভিযান চালিয়ে সবুজকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে উদ্ধার হিরোইনের বাজার মূল‌্য ১ লাখ ৩০ হাজার টাকা।

গ্রেপ্তারের পর অভিযুক্তকে পটুয়াখালী সদর থানা পু‌লি‌শের কা‌ছে হস্তান্তর করা হয়েছে। মামলা হয়েছে মাদক দ্রব‌্য নিয়ন্ত্রণ আইনে।

আরও পড়ুন: পোশাক তৈরিতে ব্যস্ত কয়েক লাখ শ্রমিক

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত সবুজ হাওলাদার একজন চিহ্নিত মাদক কারবা‌রি, সে মাদারবু‌নিয়া ইউনিয়‌নের শংকরপুর গ্রা‌মের রুস্তুম হাওলাদা‌রের ছে‌লে।


একাত্তর/আরএ

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর