দৌলতদিয়ায় তীব্র যানজট, পারের অপেক্ষায় হাজার যানবাহন

আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১১:১৭ এএম

দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার ও দেশের গুরুত্বপূর্ণ নৌরুট রাজবাড়ীর দৌলতদিয়া পাটুরিয়ায় ঈদের এক সপ্তাহ আগে থেকে তীব্র যানজটের দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী ও যানবাহনের চালকেরা।  

এদিকে, ঈদের এখনও পুরো এক সপ্তাহ বাকি থাকলেও দৌলতদিয়া ঘাটে সকাল থেকেই যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। পারের অপেক্ষায় আটকে পরেছে অন্তত এক হাজার ছোট-বড় যানবাহন।  

সোমবার (২৫ এপ্রিল) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে জমিদার ব্রিজ পর্যন্ত অন্তত আট কিলোমিটার এলাকায় লম্বা সারি তৈরি হয়। এক সারিতে যাত্রীবাহী বাস ও অন্য সারিতে পণ্যবাহী ট্রাক ঠায় দারিয়ে থাকেতে দেখা যায়।

এসময় যাত্রীবাহী বাসের চালকেরা জানান, এখন ফেরির নাগাল পেতে কমপক্ষে আট ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। আর ট্রাকচালকেরা জানান, ঘাটের নাগাল পেতে অপেক্ষা করতে হচ্ছে কমপক্ষে দুই দিন। এতে প্রচণ্ড গরমে ভোগান্তির যেন শেষ নেই।

বিআইডব্লিটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক শিহাব উদ্দিন জানান, এই নৌরুটে বর্তমানে ১৭টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে। চলাচলকারী ১৯টি ফেরির মধ্যে দুইটি বিকল হয়েছে।

আরও পড়ুন: পদ্মায় ধরা পড়লো বিশাল কাতল ও পাঙ্গাস 

তবে ঈদ উপলক্ষে দুই-এক দিনের মধ্যে আরও দুইটি ফেরি বহরে যুক্ত হবার কথা জানালেন তিনি। সব মিলিয়ে ঈদের সময় ২১টি ফেরি চলাচলের কথা রয়েছে। 

আর রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান জানান, মন্ত্রণালয়ের নির্দেশে ঈদের আগে ও পরে যাত্রী পারাপার নির্বিঘ্ন করতে পাঁচ দিন করে মোট ১০ দিন পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। আর ঘাটের নিরাপত্তায় সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। 


একাত্তর/এসজে

পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমেদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত একটি...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সৌদি আরবকে বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার সুযোগ দিতে বড় ধরনের একটি চুক্তি ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এ খাতের বিকাশ দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দেশে নতুন বিভাজনের রাজনীতি তৈরির চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর