সংগ্রাম আর রক্তপাত ছাড়া দাবি আদায় হয় না: ফখরুল

আপডেট : ০১ মে ২০২২, ০১:৪৮ পিএম

সংগ্রাম আর রক্তপাত ছাড়া কোন দাবি আদায় হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে সরকার পতনে এবং নিজেদের অধিকার আদায়ে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তুলতে শ্রমিকদের প্রতি আহবান জানিয়েছেন তিনি। 

রোববার (১ মে) সকাল ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত মহান মে এবং আন্তজার্তিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শোভাযাত্রা উদ্বোধনের সময় তিনি এসব কথা জানান। 

ফখরুল বলেন, ক্ষমতাসীনরা শ্রমিকদের ন্যায্যমূল্যে পণ্য, বিনামূল্যে চিকিৎসাসহ কোন কল্যাণ করেনি। রানা প্লাজা থেকে শুরু করে কোন দুর্ঘটনায় শ্রমিকরা ন্যায্য ক্ষতিপূরণ পায়নি। শ্রমিকদের নুন্যতম মজুরি এখনো নিশ্চিত হয়নি।

তিনি আরও বলেন, বর্তমান সরকার জোর করে ক্ষমতা দখল করে বেআইনিভাবে ক্ষমতায় টিকে আছে। তারা শ্রমিক শ্রেণিসহ সব মানুষের অধিকারগুলো হরণ করেছে। অথচ এই শ্রমিক শ্রেণীর শ্রমের ভিত্তিতেই বিশ্বের সবকিছু গড়ে উঠেছে।

image


সংগ্রাম-রক্তপাত ছাড়া কোনো দাবি আদায় হয় না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আজকে শ্রমিকেরা তাদের ন্যায্য দাবি থেকে বঞ্চিত হচ্ছে। আজকে শ্রমিক ভাইরা কি কষ্টে দিন যাপন করছেন সেটা আমার চেয়ে আপনারা ভালো জানেন।

তিনি অভিযোগ করে বলেন, সরকার শ্রমিকদেরকে ন্যায্যমূল্যে চাল-ডাল-তেল-লবণ দিতে পারে না। তারা বড় লোকদের জন্য হাসপাতাল তৈরি করে, কিন্তু শ্রমিকদের জন্য কোনো হাসপাতাল হয় না। শ্রমিকরা চিকিৎসা পায় না।

সব জায়গায় শ্রমিকেরা আজকে অবহেলিত উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এই শ্রমিক শ্রেণীর শ্রমের ভিত্তিতেই বিশ্বের সবকিছু গড়ে উঠেছে। আজকে বড় বড় মেগা প্রজেক্ট হয়, কিন্তু শ্রমিক ভাইদের জন্য কিছু হয় না। রানা প্লাজার শ্রমিকেরা এখনও তাদের ক্ষতিপূরণ পায়নি।

এই সরকার জনগণের দ্বারা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যাত হয়েছে দাবি করে মির্জা ফখরুল বলেন, এই সরকারের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই। মানুষের সব অধিকারগুলো আজকে হরণ করে নিয়েছে। তারা সম্পূর্ণভাবে পর নির্ভরশীল। 

তিনি আরও বলেন, একটি আইনশৃঙ্খলা বাহিনীর ওপরে যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটি উঠাবার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ধর্না দিয়েছে কিন্তু পারেনি। এখন তারা বলছে তারা নাকি ভারতের মাধ্যমে সেটা করবে। এটা এই জাতির জন্য অত্যন্ত লজ্জার একটা বিষয়।

আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে জানিয়ে ফখরুল বলেন, তাদেরকে পদত্যাগ করতে হবে। নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিতে হবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্ব করে এমন একটি পার্লামেন্ট প্রতিষ্ঠা করতে হবে।

পরে একটি শোভাযাত্রা নয়াপল্টন থেকে নাইটিংগেল মোড়, বিজয়নগর, পুরানা পল্টন মোড় হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন বিএনপির জ্যেষ্ঠ নেতাসহ শ্রমিক দলের শতাধিক নেতাকর্মী। 


বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। 
বিএনপিকে এমন একটি গণতান্ত্রিক দলে পরিণত করতে চান, যা ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে...
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলের সদ্য পদত্যাগী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হয়েছে। ড. আবদুল মঈন খানের প্রস্তাবে এবং গয়েশ্বর...
রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রার্থী হিসেবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি দলের মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর