নিজ ঘর থেকে কলেজছাত্রীর বিবস্ত্র মরদেহ উদ্ধার

আপডেট : ০৭ মে ২০২২, ০৩:৩৩ পিএম

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মাঝিনা গ্রামে নিজ কক্ষ থেকে এক কলেজছাত্রীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৬ মে) রাতের কোনো এক সময় ধর্ষণের পর শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। 

নিহত কলেজছাত্রী আয়েশা সিদ্দিকা জয়পুরহাট সরকারি কলেজের স্নাতক শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, পাশের ঘরে থাকা ছোট দুই বোন সকালে বাইরে থেকে তাদের কক্ষের দরজা লাগানো দেখতে পায়। পরে তারা বিকল্প দরজা দিয়ে আয়েশার রুমে গিয়ে তাকে বিবস্ত্র অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করে। তাদের চিৎকারে প্রতিবেশীরা এসে আয়েশাকে মৃত দেখতে পেয়ে পুলিশ খবর দেয়। 

পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র রায় জানান, ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে প্রেমঘটিত কারণেও এই হত্যাকাণ্ড ঘটতে পারে। 

এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের আইনি প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো 

জয়পুরহাটে ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়পুরহাটে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে ১৫ হাজার ৬৮৬ বোতল বাংলাদেশি অবৈধ যৌন উত্তেজক সিরাপ এবং পাঁচ বস্তা নিষিদ্ধ পদ্দাপুর জর্দা জব্দ করা হয়েছে।
জয়পুরহাটে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে ১৫ হাজার ৫৪৮ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়েছে। এ সময় একজনকে আটক করা হয়।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীর গলায় ছুড়ি ঠেকিয়ে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় অভিযুক্ত আফজাল ও আব্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর