নির্বাচনে দ্বন্দ্বে কিশোরকে রাস্তায় বেধড়ক পিটিয়ে হত্যা

আপডেট : ২২ মে ২০২২, ০৯:১৬ পিএম

নারায়ণগঞ্জে সিটি করপোরেশন নির্বাচনের জেরে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রোববার (২২ মে) বিকেলে রাজধানীর প্রোঅ্যাকটিভ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরের মৃত্যু হয়।

এর আগে গত ১৫ মে রাতে অস্ত্রের মুখে অপহরণ করে তাকে মারধর করে অচেতন অবস্থায় বাড়ির সামনে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। পরে ওই কিশোর বড়ো বোন সম্পা মণ্ডল বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।

নিহত কিশোরের নাম সুব্রত চন্দ্র মণ্ডল (১৫)। সে নারায়ণগঞ্জ সদরের দেওভোগ এলাকার সুরেশ চন্দ্র মণ্ডল ও গৌরী রাণী মণ্ডলের সন্তান।

সুব্রতর মা গৌরী রাণী জানান, ছেলে এক ভিডিও বার্তায় কারা, কেন তাকে নির্যাতন করেছে তাদের নামসহ বলে গেছে। 

তিনি বলেন, সুব্রত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে ১৪ নং ওয়ার্ডের পরাজিত প্রার্থী শফিউদ্দিন প্রধানের হয়ে কাজ করেছিল। নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই বিজয়ী কাউন্সিলর মনিরুজ্জামানের সমর্থকদের সঙ্গে তার মারামরি হয়। তারই জের ধরে ১৫ মে রাতে অস্ত্রের মুখে অপহরণ করে তাকে মারধর করে অচেতন অবস্থায় বাড়ির সামনে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। 

সেই নির্যাতনের দৃশ্য কেউ একজন ধারণ করে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলে মুহূর্তেই তা ভাইরাল হয়। 

প্রথমে সুব্রতে উদ্ধার করে নারায়ণগঞ্জের জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া), পরে ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। কিন্তু সেখানে আইসিইউ বেড খালি না থাকায় ঢাকা-চট্টগ্রাম রোডের প্রোঅ্যাকটিভ হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

চিকিৎসকদের বরাত দিয়ে গৌরী জানান, তাকে বেধরক মারধরে দুটি কিডনি নষ্ট হয়ে যায়।  

ভিডিও বার্তায় সুব্রত কী বলেছে এমন প্রশ্নে গৌরী জানান, নির্বাচনের জেরেই তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সে সায়েম, সাজিত, নাঈমুদ্দিন সাজু, দোলন, রাকেশ, আল আমিন, শুভ, ভোটকা শুভ, নিরব, প্রণয়, নোমান সিকদার, অন্ত সাহা, প্রিতমসহ অনেকে তাকে নির্যাতন করেছে বলে জানিয়ে গেছে।

আরও পড়ুন: মাত্রাতিরিক্ত গ্যাস্ট্রিকের ওষুধ বাড়াচ্ছে পেটের পীড়া

নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আনিচুর রহমান জানান, যেহেতু যুবকটি মারা গেছে তাই, সেই মামলার মধ্যে হত্যার ধারাটি যুক্ত করা হবে। আমরা এই হত্যায় জড়িত অনেককেই চিহিৃত করতে পেরেছি, শীঘ্রই তাদের আইনের আওতায় আনা হবে।


একাত্তর/এসি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর