কালিগঙ্গায় নিখোঁজের পর শিশুর মরদেহ উদ্ধার

আপডেট : ২৭ মে ২০২২, ০৭:১৮ পিএম

মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে নিখোঁদের দুই ঘণ্টা পর এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৭ মে) দুপুরে জেলার শহরের পৌর এলাকায় বেউথায় অন্য শিশুদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে ওই শিশু নিখোঁজ হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে।

নিহত শিশুর নাম রোহান রহমান (৫)। সে মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম দাশড়া এলাকার প্রবাল হোসেনের ছেলে।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা খানে আলম জানান, কয়েকজন শিশুর সঙ্গে কালিগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে শিশু রোহান নিখোঁজ ছিলো। ঘটনার পরপরই পরিবার এবং স্থানীয় লোকজন অনেক খোঁজ করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। 

খবর পেয়েই ডুবুরি দল প্রায় কয়েক ঘণ্টার চেষ্টায় রোহানকে উদ্ধার করে। পরে সদর হাসপাতালে পাঠানো হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

একাত্তর/ এনএ

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুকনো মৌসুমে শুধু ধু-ধু...
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর