তরুণী হেনস্তার প্রতিবাদে সেই রেলস্টেশনে 'অহিংস অগ্নিযাত্রা'

আপডেট : ২৭ মে ২০২২, ০৮:৫৫ পিএম

নরসিংদী রেলওয়ে স্টেশনে অশালীন পোষাক পরার অজুহাতে এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী ও তার দুই বন্ধুকে হেনস্তার প্রতিবাদে রাজধানী ঢাকা থেকে নরসিংদী রেলওয়ে স্টেশন ভ্রমণ করেছেন একদল নারী।

অন্তত ২০ জন নারীর এই দল তাদের এ ভ্রমণের নাম দিয়েছেন ‘অহিংস অগ্নিযাত্রা’। তারা রাজধানীর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মী বলে জানা গেছে। শুক্রবার (২৭ মে) দুপুরে ট্রেনে করে তারা নরসিংদী স্টেশনে যান বলে নিশ্চিত করেন নরসিংদী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মুসা।

অন্তত ২০ জন নারীর এই দল তাদের এ ভ্রমণের নাম দিয়েছেন ‘অহিংস অগ্নিযাত্রা’। তারা রাজধানীর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মী বলে জানা গেছে।

দলটির সদস্য তৃষিয়া নাশতারান জানান, আমাদের ইচ্ছামতো পোশাক পরে নরসিংদী রেলওয়ে স্টেশন ভ্রমণ করেছি আমরা। এটা আমাদের নিরব প্রতিবাদ। আমরা স্টেশনে এসে এখানকার মানুষদের সাথে কথা বলেছি, সেদিনের ঘটনা সম্পর্কে জানতে চেয়েছি।

এর আগে, গত ১৮ মে ভোরে নরসিংদী রেলওয়ে স্টেশনে এক তরুণী দুই বন্ধুকে নিয়ে ঘুরতে এসে স্থানীয় দুই মাঝবয়সী নারী ও কয়েকজন বখাটের হাতে হেনস্তার শিকার হন।

এ ঘটনার পরে, পুলিশ বাদী হয়ে ভৈরব রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মামলা করে এবং পরে এক যুবককে গ্রেপ্তার করে। তবে, ঘটনার সাত দিনের বেশি পার হলেও ঘটনার মূল হোতা ওই নারীকে এখনও গ্রেপ্তার করা যায়নি।

নরসিংদী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মুসা জানান, একদল সংগঠক শুক্রবার দুপুরে স্টেশনে আসেন এবং বেশ কয়েকটি উপদলে ভাগ হয়ে স্টেশনের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করেন ও ছবি তোলেন। এ সময় তারা স্থানীয়দের সাথে কথা বলে আমার কক্ষে এসে সেদিনের ঘটনা নিয়ে আলোচনা করেছেন।


একাত্তর/এসএ

নরসিংদী পুকুরে গোসল করতে নেমে ডুবে গিয়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নরসিংদীতে এইচএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
নরসিংদীতে একটি কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ আলীকে (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 
নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আ. লতিফ নামে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর