৪ জুন থেকে করোনার বুস্টার ডোজ সপ্তাহ শুরু

আপডেট : ৩১ মে ২০২২, ০৯:১৮ পিএম

আগামী চার থেকে ১০ জুন করোনার বুস্টার ডোজ সপ্তাহ শুরু হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার (৩১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের ফেসবুক পেজের একটি পোস্টের মাধ্যমে এতথ্য জানানো হয়। 

‘ ৪ জুন থেকে ১০ জুন বুস্টার ডোজ বুঝে নিন’ শিরোনামের ওই পোস্টে বলা হয়েছে, এই ক্যাম্পেইনের আওতায় ১৮ বছর ও তদুর্ধ্ব সব নাগরিক তৃতীয় ডোজ ও বুস্টার ডোজ করোনার টিকা গ্রহণ করতে পারবেন। দ্বিতীয় ডোজ গ্রহণের চার মাস পর বুস্টার ডোজ নেওয়া যাবে। এই সাত দিনের যেকোনো দিন আপনার কাছের টিকাকেন্দ্রে গিয়ে তৃতীয় ডোজ নেওয়া যাবে। 

আরও পড়ুন: জামায়াত নেতা মন্টুসহ তিন রাজাকারের ফাঁসির আদেশ

অধিদপ্তর আরও জানায়, সব টিকাকেন্দ্রে সকাল ৯টা থেকে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। ভ্যাকসিন নিতে অবশ্যই টিকা কার্ড সঙ্গে আনতে হবে। বুস্টার ডোজের পাশাপাশি টিকার স্বাভাবিক কার্যক্রমও চালু থাকবে।





একাত্তর/এসি

মহামারি করোনাভাইরাস ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর থেকে নানা উপসর্গ নিয়ে ৩২ মাস ধরে একাত্তর টেলিভিশনের বাগেরহাটের নিজস্ব প্রতিবেদক বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তী এখনও অসুস্থ।
২৪ ঘণ্টায় দেশে ১৭ করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে এক দশমিক ২৮ শতাংশে।গতদিন ২৬ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো ২ দশমিক ৪৬ শতাংশ।বৃহস্পতিবার বিকেলে...
২৪ ঘণ্টায় দেশে ২৬ করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে দুই দশমিক ৪৬ শতাংশে।গতদিন ৩৭ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো ২ দশমিক ০১ শতাংশ।বুধবার বিকেলে স্বাস্থ্য...
২৪ ঘণ্টায় দেশে ৪৩ করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে দুই দশমিক ০৯ শতাংশে।গতদিন ২৮ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো ১ দশমিক ৭৯ শতাংশ।সোমবার বিকেলে স্বাস্থ্য...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর