গৃহস্থের মুরগির খোপ থেকে ১৫ ফুট লম্বা অজগর উদ্ধার

আপডেট : ০১ জুন ২০২২, ০৪:৫৬ পিএম

বাগেরহাটের শরণখোলায় একটি বসতবাড়ির মুরগীর ঘর থেকে ১৫ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। 

বুধবার (১ জুন) সকাল ৭টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের সুন্দরবনসংলগ্ন সোনাতলা গ্রামে আ. রাজ্জাক হাওলাদারের মুরগির ঘর থেকে সাপটি উদ্ধার করা হয়। 

আ. রাজ্জাক হাওলাদার জানান, খুব সকালে হাঁস-মুরগির অস্বাভাবিক ডাকাডাকিতে ঘুম ভাঙে বাড়ির লোকজনের। প্রথমে তারা মনে করেছিলেন মুরগির খোপের মধ্যে সাপ বা বনবিড়াল জাতীয় কিছু একটা ঢুকেছে। 

এগিয়ে গিয়ে খোপের মুখ খুলেই ভেতরে বিশাল এক অজগর দেখতে পান। অজগরটি তিনটি রাজহাঁস এবং একটি পাতিহাঁস খেয়ে খোপেই অবস্থান করছিল। 

গৃহকর্তা তাৎক্ষণিক সুন্দরবন সুরক্ষায় নিয়োজিত কমিউনিটি প্যাট্রলিং গ্রুপের (সিপিজি) দলনেতা খলিল জমাদ্দারকে ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে সিপিজির দলনেতা কয়েকজন সদস্যকে সঙ্গে নিয়ে অজগরটি উদ্ধার করেন।  

আরও পড়ুন: কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু

সিপিজির দলনেতা মো. খলিল জমাদ্দার জানান, অজগরটি তিনটি রাজহাঁস এবং একটি পাতিহাঁস খেয়ে নড়াচড়া বা চলার মতো অবস্থায় ছিলনা। মুরগির খোপ থেকে ধরে বাইরে আনার পর চারটি হাঁসই সাপের মুখ দিয়ে মৃত অবস্থায় বেরিয়ে আসে। 

তিনি আরও জানান, অজগরটি ১৫ ফুট লম্বা এবং এটির ওজন প্রায় ১৮ কেজি। সাপটি তাদের হেফাজতে রয়েছে। বিকেলে বনবিভাগের কাছে হস্তান্তর করা হবে বলে জানান সিপিজির ওই দলনেতা। 

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. আসাদুজ্জামান জানান, লোকালয় থেকে একটি অজগর সাপ উদ্ধারের খবর শুনেছেন তারা। এটিকে বিকেলে বনে অবমুক্ত করা হবে। 


একাত্তর/এসজে

বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (রহ.) মাজারের দিঘীতে কুমিরের আক্রমণের শিকার হয়ে নিখোঁজ হওয়া আট বছর বয়সী শিশু ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর