ইতালিকে হারিয়ে আর্জেন্টিনার ফিনালিসিমা জয়

আপডেট : ০২ জুন ২০২২, ০৩:১৮ পিএম

মেসি ঝলকে ইউরোপীয়ান চ্যাম্পিয়ন ইতালিকে প্রীতি ম্যাচে ৩-০ গোলে পরাজিত করে বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতির কিছুটা জানান দিয়ে রাখলো দূরন্ত আর্জেন্টিনা।

এনিয়ে তৃতীয়বারের মত মহাদেশীয় দুই শিরোপাধারী কোপা আমেরিকার আর্জেন্টিনার ও ইউরোর ইতালিকে নিয়ে ওয়েম্বলিতে এই ম্যাচ আয়োজন করা হয়, যার নামকরণ করা হয়েছে ফিনালিসিমা।

১৯৯৩ সালে দিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনা ডেনমার্ককে পরাজিত করার পর এটাই প্রথম ফিনালিসিমা।

বুধবার ম্যাচের সব আকর্ষণই কেড়ে নিয়েছিলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। নিজেদের সম্মান রক্ষার এই ম্যাচটি প্রীতি ম্যাচ হলেও কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। যদিও মেসির দুর্দান্ত পারফরমেন্সে প্রথমার্ধেই আকাশী নীল শিবির ২-০ গোলে এগিয়ে যায়। লটারো মার্টিনেজ ও এ্যাঞ্জেল ডি মারিয়া গোল দুটি করেন।

image


এরপর ম্যাচের একবারে শেষ মুহূর্তে ইনজুরি টাইমে পাওলো দিবালা তৃতীয় গোলটি করেছেন।

আরও পড়ুন: আবারও পরিবর্তন এশিয়া কাপের সময়সূচী

বার্সেলোনা ছেড়ে পিএসজিতে আসার পর হতাশাজনক একটি মৌসুম শেষ করা মেসি যেন আবারো স্বরুপে ফিরলেন এই ম্যাচের মাধ্যমে। একইসাথে বিশ্বকাপের আগে নিজের জাতটা আরো একবার প্রতিপক্ষদের মনে করিয়ে দিলেন।

ম্যাচ সেরা নির্বাচিত হওয়া ৩৪ বছর বয়সী মেসি ছিলেন দুটি গোলের যোগানদাতা।


একাত্তর/আরএ

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল হেরে ট্রফি হাতছাড়া করার পর এবার বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল! নিউ জার্সির স্টেডিয়ামে স্প্যানিশ ব্রিগেড যখন...
২০২৬ বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে ঘটে গেল বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম এক নাটকীয় ও বিতর্কিত ঘটনা! স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে যখন মেডেল নেওয়ার জন্য একে একে মঞ্চে উঠছিলেন...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর