আবারও পরিবর্তন এশিয়া কাপের সময়সূচী

আপডেট : ৩০ মে ২০২২, ০২:২৮ পিএম

আবারও বদলে যাচ্ছে এশিয়া কাপ ক্রিকেট শুরুর সময়। সবশেষ গত মার্চে সিদ্ধান্ত হয়েছিল, ২৭ আগস্ট থেকে মাঠে গড়াবে এশিয়া কাপের ১৮তম আসর। তবে এখন সেটি তিন দিন এগিয়ে ২৪ আগস্ট থেকে শুরুর কথা ভাবছে আয়োজক দেশ শ্রীলঙ্কা।

সম্প্রতি অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বিপর্যয়ের মুখে পড়েছে শ্রীলঙ্কা। যে কারণে এশিয়া কাপ শ্রীলঙ্কা থেকে সরিয়ে নেওয়ার আলোচনাও শোনা গিয়েছে অনেক। তবে এখন ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে দেশটি। তাই এশিয়া কাপ আয়োজনের ব্যাপারেও আশাবাদী তারা।

পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম দ্য নিউজে জানা গেছে এ খবর। 

প্রাথমিকভাবে ২৭ আগস্ট শুরু হয়ে ১১ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা ছিল এশিয়া কাপ ক্রিকেটের আসর। সেটি এখন তিন দিন এগিয়ে ২৪ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে আয়োজনের কথা ভাবছে লঙ্কান বোর্ড।

তবে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। অংশগ্রহণকারী অন্য দেশগুলোর সম্মতির ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শ্রীলঙ্কা ছাড়া অংশগ্রহণকারী অন্য দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, পাকিস্তান ও কোয়ালিফায়ার খেলে আসা অন্য দল।

স্বাগতিক শ্রীলঙ্কা ছাড়াও পাকিস্তানসহ অংশগ্রহণকারী অন্য দলগুলোর অনুরোধের ভিত্তিতে তারিখ এগিয়ে আনা হচ্ছে- এমনটাই জানাচ্ছে দ্য নিউজ। কেননা প্রায় সব দলেরই রয়েছে ব্যস্ত আন্তর্জাতিক সূচি। সেগুলোর সঙ্গে তাল মিলিয়ে রাখার জন্যই নতুন সূচির প্রস্তাব করা হয়েছে।

সাধারণত ওয়ানডে ও টি-টোয়েন্টি ঘুরিয়ে ফিরিয়ে হয় এশিয়া কাপ ক্রিকেট। যেহেতু চলতি বছর অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। তাই এবারের এশিয়া কাপটি কুড়ি ওভারের ফরম্যাটেই আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এশিয়ার পাঁচ টেস্ট খেলুড়ে দেশ শ্রীলঙ্কা, ভারত, বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান সরাসরিই অংশ নেবে এবারের এশিয়া কাপে। এর বাইরে আগস্টের মাঝামাঝিতে হতে যাওয়া কোয়ালিফায়ার খেলে আসবে একটি দল।

২০১৮ সালে এশিয়া কাপের সবশেষ আসর হয়েছিল ওয়ানডে ফরম্যাটে। সেবার ফাইনালে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। এর আগে ২০১৬ সালে টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপেও চ্যাম্পিয়ন ছিল ভারত, রানার্সআপ বাংলাদেশ।


একাত্তর/এসএ

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর