শিশুকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে দুই কিশোর গ্রেপ্তার

আপডেট : ০৫ জুন ২০২২, ০৩:২৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (৪ জুন) দুপুরে উপজেলার তারুয়া ইউনিয়নের উত্তর তারুয়া গ্রামের মহরম আলীর বাড়িতে এই ঘটনা ঘটে। 

ঘটনার শিকার শিশু একই এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। 

এ ঘটনায় রোববার (৫ জুন) সকালে শিশুটির মা বাদী হয়ে আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এর আগে রাতেই পুলিশ অভিযান চালিয়ে দুই কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ। 

ভুক্তভোগী শিশুর বাবা জানান, দুপুরে বাড়ির পাশে খেলা করে নিজ বাড়িতে ফিরছিল শিশুটি। এসময় এক কিশোর তাকে জোর করে পাশের একটি ঘরে নিয়ে যায়। সেখানে ওই কিশোরের সাথে আরও দুইজন মিলে পালাক্রমে ওই শিশুকে ধর্ষণ করে। 

এই ঘটনা দেখতে পেয়ে প্রতিবেশী এক নারী ওই শিশুর মাকে ডেকে নিয়ে শিশুটিকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করেন। এসময় জানালা দিয়ে ওই তিন কিশোর পালিয়ে যায়। 

আরও পড়ুন: লাইভ করতে গিয়ে বিস্ফোরণে প্রাণ গেল তরুণের

ভুক্তভোগীর বাবা অভিযোগ করে বলেন, ওই তিন কিশোরের পরিবার ঘটনাটি জানতে পেরে তাদের থানায় আসতে বাধা দেয় এবং মামলা করলে এর পরিণতি খুব খারাপ হবে বলে হুমকি দেয়। আশপাশের লোকজনকে জানিয়ে কোনো প্রতিকার না পেয়ে রাতে তারা থানায় মামলা দায়ের করেন বলে জানান তিনি। 

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ রহমান জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। রাতেই ঘটনার জড়িত থাকায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।


একাত্তর/এসজে

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সড়কে পড়ে থাকা একটি গাছ সরানোকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ব্রাহ্মণবাড়িয়ার ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) বিকেলে জেলার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর খন্দকার ইসলামীয়া...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারে হাদিম মিয়া হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তৃতীয় দফায় সংঘর্ষে জড়িয়েছে ধরন্তি ও সূর্যকান্দি গ্রামের বাসিন্দারা।
ব্রাহ্মণবাড়িয়া ও ঝিনাইদহে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।  সোমবার (২৯ জুন) সকালে এই দুর্ঘটনাগুলো ঘটে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর