৪০ শতাংশের বেশি পোড়া সাত রোগীকে ঢাকা আনা হলো হেলিকপ্টারে

আপডেট : ০৫ জুন ২০২২, ০৬:৪০ পিএম

তেজগাঁও পুরাতন বিমানবন্দরে হেলিকপ্টারে করে সাতজন রোগীকে আনা হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে। এর মধ্যে কয়েকজন ফায়ারসার্ভিসের কর্মী। তাদের বেশিরভাগই পোড়ার অংশ ৪০ শতাংশের বেশি।

রোববার (৫ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে হেলিকপ্টারটি পৌঁছলে তাদের সাতজনকে সাতটি অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হয় শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউটে। সেখানে তাদের আইসিইউতে রাখা হবে।

এসব রোগীদের প্রথম ৪৮ ঘণ্টা পর্যন্ত চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রাখবেন। তারপর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় ২০ ঘণ্টায়ও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আগুন। এরিমধ্যে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ জনে। এখন আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছে ফায়ার সার্ভিসের ২৫টি দল।

রোববার বিকেল ৫টার দিকে ঘটনাস্থলে দেখা যায়, আগুন লাগা কনটেইনারগুলোয় ফায়ার সার্ভিসের সদস্যরা ওপর থেকে যন্ত্রের সাহায্যে পানি ছিটাচ্ছেন। কিছু কিছু জায়গায় জ্বলছে আগুন। আর কিছু জায়গায় উঠছে ধোঁয়া।

image


আগুন নেভানোর কাজে ফায়ারসার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে সেনাবাহিনী। কিন্তু অতি দাহ্য রাসায়নিক থাকায় আগুন নিভছে না। 

উদ্ধার কর্মীদের অভিযোগ, ডিপোর মালিক কর্তৃপক্ষ সহযোগিতা না করায় জানা যাচ্ছে না ঠিক কী পরিমাণ রাসায়নিক ছিলো ডিপোতে।

শনিবার (৪ জুন) রাত ৯টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকায় বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় রাসায়নিক থাকা একটি কনটেইনারে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে দুই শতাধিক মানুষ আহত হন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে আবারো বন্দুক হামলা, তিনজন নিহত

রাতেই আহতদের অধিকাংশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এ ছাড়া চট্টগ্রামের অন্যান্য হাসপাতালেও অনেকে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া আজ সকালেও বিস্ফোরণস্থল থেকে কয়েকজনের লাশ উদ্ধার করা হয়েছে।


একাত্তর/আরএ

রাজধানীর তুরাগে দাম্পত্য কলহে সাত মাসের শিশু রাফা মনিকে আছাড় মেরে হত্যার অভিযোগে বাবা কবির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় শ্রেণির ছাত্রী জান্নাতুল নেসা ইরাকে (৮) অপহরণ ও হত্যার মামলায় একমাত্র আসামি বাবু শেখকে (৪৫) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে আড়াই লাখ টাকা অর্থদণ্ড...
যারা রাষ্ট্রের সঙ্গে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখিয়েছে, জঙ্গল সলিমপুরের র‍্যাব-পুলিশের ক্যাম্প ভেঙেছে এবং জায়গা দখল করছে, তাদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। 
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ভাঙারি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন দোকান মালিকসহ আরও চারজন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর