নেইমারের গোলে জাপানকে হারালো ব্রাজিল

আপডেট : ০৬ জুন ২০২২, ০৮:০৩ পিএম

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এশিয়ার অন্যতম পরাশক্তি জাপানের বিপক্ষে ১-০ গোলের ঘাম ঝরানো জয় পেয়েছে ফিফা র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দল ব্রাজিল। পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন নেইমার।

সোমবার (৬ জুন) জাপানের জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই সমানে সমানে লড়াই চালিয়ে যাচ্ছিল দুই দল। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা মিলছিলো না কারোরই।

একের পর এক আক্রমণ চালালেও জালের ঠিকানা খুঁজে পাচ্ছিল না দুই দলের ফুটবলাররা। গোলের দেখা না মেলায় বেশ কয়েকবার আক্রমণাত্মক আচরণও করতে দেখা গিয়েছিল নেইমারদের। যার ফলে দুই দলের চার ফুটবলারকে হলুদ কার্ড দেখতে হয়েছে।

এদিন ম্যাচের ৫৩ ভাগ সময় বল দখলে রেখেছিল ব্রাজিল। এর মধ্যে মোট ২১ বার প্রতিপক্ষ শিবিরে আক্রমণ করে তারা। এর মধ্যে ৫টি ছিল অনটার্গেটে যাওয়ার মতো শট। কিন্তু একটিতেও জাপানের জালের দেখা পায়নি ল্যাটিন আমেরিকার দলটি।

বিপরীতে ৪৭ভাগ সময় বল দখলে রেখে সাতবার ব্রাজিলের ডি বক্সে আক্রমণ করে জাপান। কিন্তু একটিও অনটার্গেটে ফেলতে পারেনি তারা।

জাপান আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই স্বাগতিকদের চাপে রাখে ব্রাজিল। দ্বিতীয় মিনিটেই অবশ্য সুযোগ এসেছিল লিড পাওয়ার। তবে রাফিনহার নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসে। এরপর ১৮ মিনিটে আরেকবার সহজ সুযোগ আসে। সেটিতেও ফল আসেনি ব্রাজিলের পক্ষে। প্রথমার্ধে একে একে ১০ বার আক্রমণেও জালের দেখা পায়নি তিতের দল।

দ্বিতীয়ার্ধে স্বস্তি ফিরে ব্রাজিল শিবিরে। ৭৫ মিনিটে নেইমারের নেওয়া শট রুখে দেন জাপানের গোলকিপার সুইচি গোন্ডা। ফিরতি বল পোস্টে মারেন রিচার্লিসন। নেইমার তখন বক্সে ছিলেন। ওই মুহূর্তে জাপানের ডিফেন্ডার এন্ডো অবৈধভাবে নেইমারকে ফেলে দেন। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তাতে সুযোগ হাতছাড়া করেননি নেইমার।

image


৭৭তম মিনিটে ঠাণ্ডা মাথায় সফল স্পট কিকে জয়সূচক গোলটি এনে দেন পিএসজি তারকা।

আরও পড়ুন: টেনিসে লাল দুর্গের রাজত্ব ফিরে পেলেন নাদাল

ব্রাজিলের জার্সিতে এ নিয়ে ৭৪ গোল করলেন নেইমার। আর মাত্র চার গোল করলেই দেশটির হয়ে সর্বোচ্চ গোল করার রেকর্ড নিজের করে নেবেন পিএসজি তারকা। ব্রাজিলের জার্সিতে এই মুহূর্তে নেইমারের চেয়ে বেশি গোল করার রেকর্ড আছে কেবল কিংবদন্তি পেলের (৭৭)।

লিড পাওয়ার পর বাকি সময় নিজেদের রক্ষণ সামলে রাখে ব্রাজিল। ফলে পেনাল্টির সুবাদে জয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে তিতের শিষ্যরা।


একাত্তর/আরএ

ফুটবলপ্রেমীদের পকেট ফাঁকা করার মতো এক ‘রসালো’ খবর নিয়ে হাজির হয়েছে বিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান সদবি’স। ফুটবল সম্রাট পেলের ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালের সেই ঐতিহাসিক ১০ নম্বর জার্সিটি নিলামে চড়া...
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে হেরে ব্রাজিলের বিদায়ের পর অবশেষে নীরবতা ভাঙলেন দলের প্রাণভ্রমরা ভিনিসিয়াস জুনিয়র। সেলেসাও সমর্থকদের কাছে হাতজোড় করে ক্ষমা চাওয়ার পাশাপাশি নিজের ভেতরের তীব্র...
ফুটবল দুনিয়ায় ব্রাজিল-আর্জেন্টিনার চিরবৈরিতা চিরন্তন, যেখানে এক পক্ষ অন্য পক্ষকে এক ইঞ্চি জমি ছাড়তেও রাজি নয়। কিন্তু সেই ঐতিহাসিক শত্রুতার দেয়াল ভেঙে এবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার প্রশংসায়...
নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের শেষ ১৬ থেকে ব্রাজিলের বিদায় এবং তার পরপরই বিশ্ব ফুটবল থেকে নেইমারের আকস্মিক অবসরের ঘোষণা, ফুটবল বিশ্বকে একেবারে নাড়িয়ে দিয়েছে। ১৯৯০ সালের পর এই প্রথম...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর