বাহরাইনের কাছে দুই গোলো হেরে বাছাই শুরু বাংলাদেশের

আপডেট : ০৯ জুন ২০২২, ১০:৪৩ এএম

সবশেষ ১৯৭৯ সালের ৮ সেপ্টেম্বর সিউলে প্রেসিডেন্ট কাপে প্রথম এবং শেষবার বাহরাইনের সঙ্গে দেখা হয়েছিল বাংলাদেশ ফুটবল দলের। সেই দেখায় ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। এবার ৪৩ বছর পরেও সেই একই ব্যবধানে (২-০) হারলো জামাল ভূঁইয়ারা।

বুধবার (৮ জুন) মালয়েশিয়ার কুয়ালা লামপুরে বুকিত জলিল জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপের বাছাইয়ে হারের মাধ্যমে শুরু করলো বাংলাদেশের। প্রথমার্ধেই গোল দুটি হজম করে তারা।

দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিটে নিশ্চিত গোল সেভ করেন জিকো। সতীর্থের নিখুঁত পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষককে একা পেয়ে যান আব্দুল্লাহ ইউসুফ হেলাল। বাহরাইনের এই ফরোয়ার্ডের শট ঝাঁপিয়ে আটকান ২৪ বছর বয়সী গোলরক্ষক।

এরপর একটু একটু করে খেলার গতি কমতে থাকে। বাহরাইনের মধ্যেও ব্যবধান বাড়ানোর মরিয়া ভাব ছিলো না। ঘুরে দাঁড়ানো কঠিন জেনে বাংলাদেশ রক্ষণে নিজেদের মুড়িয়ে নেয় আরো বেশি করে।

আরও পড়ুন: ছয় লাখ ৭৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ব্যবধান বাড়তে পারতো। সতীর্থের ব্যাক পাস ছুটে এসে স্লাইড করে বিপদমুক্ত করেন জিকো। কিন্তু দারুণ সব সেভ করেও ইন্দোনেশিয়া ম্যাচের মতো স্বস্তির হাসি সঙ্গী হয়নি এই গোলরক্ষকের, বাংলাদেশ দলের।

এ বছর সাত ম্যাচে বাহরাইন জিতেছে ছয়টি। আর তিন ম্যাচ খেলা বাংলাদেশের প্রাপ্তি মঙ্গোলিয়া ও ইন্দোনেশিয়ার সঙ্গে ড্র এবং মালদ্বীপের কাছে হার।


একাত্তর/আরএ

তিউনিশিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে নকআউটে ওঠা ডাচরা শেষ ৩২-এ মুখোমুখি হবে মরক্কোর।
২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্র যখন যৌথ আয়োজক হিসেবে নাম লেখাল, তখন বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মনে ছিল একরাশ সংশয় ও নেতিবাচকতা। আমেরিকার কঠোর ভিসা নীতি, আকাশছোঁয়া খরচ, বন্দুক...
ব্রাজিল ফুটবলের সোনালি প্রজন্মের তারকা এবং ১৯৭০ বিশ্বকাপজয়ী দলের ডিফেন্ডার ব্রিতো আর নেই। ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই কিংবদন্তি ফুটবলার।
বৃহস্পতিবার যখন ২০২৬ ফিফা বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে যাচ্ছে, ঠিক তখনই ফুটবল ইতিহাসে এক অনন্য ও রাজকীয় রেকর্ড গড়তে যাচ্ছে লাতিন আমেরিকার দেশ মেক্সিকো। বিশ্বের প্রথম দেশ হিসেবে তিন-তিনবার ফুটবল...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর