বড় দেশগুলোর স্বার্থের খেলা বন্ধ করতে চায় ডব্লিউটিও

আপডেট : ১৫ জুন ২০২২, ০৩:১৫ পিএম

বড় দেশগুলোর স্বার্থের খেলা বন্ধ করতে চান ডব্লিউটিও মহাপরিচালক এনগোজি আইওয়ালা। তার আশা, অতীতের তিক্ত অভিজ্ঞতার বদলে বিশ্ব বাণিজ্য সংস্থা হবে দেন-দরবারের প্ল্যাটফর্ম।

১২তম মন্ত্রী পর্যায়ের বৈঠক সফল হবে কি না, এমন প্রশ্নের উত্তরে এনগোজি বলেছেন, সদস্য দেশের ঐক্যমত্যে এবার একাধিক বড় সিদ্ধান্ত আসছে।

বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিওর মন্ত্রী পর্যায়ের বৈঠকের তৃতীয় দিনের শুরুটা হয় সমুদ্রে মাছ আহরণ কার্যক্রমে ভর্তুকির তহবিল ব্যবস্থাপনা বিষয়ে।

উদ্বোধনী বক্তৃতায় সংস্থার মহাপরিচালক এনগোজি আইওয়ালা জানান, এক ধরনের অচল অবস্থা থেকে বের হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা। সম্মেলন ফলপ্রসূ হবে আশাবাদী তিনি।

এছাড়া মঙ্গলবারের (১৪ জুন) সেশনগুলোতেও উন্নত বিশ্ব ও এলডিসিভুক্ত দেশের প্রতি ডব্লিউটিওর ভূমিকা নিয়ে নানা বিতর্ক হয়েছে।

অধিকাংশ সদস্য দেশ বলছে, ডব্লিউটিও সব সময় উন্নত বিশ্বের স্বার্থকে প্রাধান্য দিয়ে আসছে। অন্য দিকে এলডিসিভুক্ত দেশগুলোর বাণিজ্য বিষয়ক স্বার্থকে সেভাবে গুরুত্ব দেয়া হয় না।

বাংলাদেশসহ ১৭টি দেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের কাতারে উঠতে যাচ্ছে। এ সম্মেলন থেকে এসব দেশের বড় চাওয়া বড় দেশগুলো থেকে বাণিজ্য ও বিনিয়োগে বিদ্যমান সুবিধাগুলো আরো কয়েক বছর বহাল রাখা। বিভিন্ন দেশের বাণিজ্যমন্ত্রীরা এ সংক্রান্ত মতামত তুলে ধরেন।

সম্মেলনে অংশ নেয়া বাংলাদেশ প্রতিনিধিদল প্রত্যাশা, শেষ মুহূর্তে তা তাদের দাবিগুলো আদায় করতে সমর্থ হবেন তারা। যদি না কোন শক্তিশালী দেশ বাধা হয়ে না দাঁড়ায়।

বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক হাফিজুর রহমান বলেন, চূড়ান্ত ঘোষণায় সুবিধা পাওয়ার বিষয়টি উল্লেখ থাকলেও সেটা কম অর্জন হবে না।

আরও পড়ুন: ধানমন্ডিতে অভিযান, রেস্তরার ফ্রিজে মিললো পচা-বাসি খাবার

সম্মেলনের শেষ দিন ১৫ জুন। চলছে উন্নত-স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে নানাভাবে দর কষাকষি। যদিও অনেক বিষয়েই এখনো ঐকমত্য হয়নি। তবে শেষ দিনেই আসছে চূড়ান্ত সিদ্ধান্ত।


একাত্তর/আরএ

উন্নয়নশীল দেশের তালিকায় নাম উঠলেও তিন বছর শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নতুন সিদ্ধান্তের ফলে এই সুবিধা পাবে লাল-সবুজের দেশ।
দেশে দেশে চলমান খাদ্য সংকট কাটাতে নিত্যপ্রয়োজনীয় পণ্য রপ্তানিতে আকস্মিক নিষেধাজ্ঞা বন্ধের আহবান জানিয়েছে বিশ্বের স্বল্পোন্নত দেশগুলো। একই সাথে করোনাভাইরাস মহামারীর ধাক্কা কাটাতে বিশ্ব বাণিজ্যে...
বিশ্বে সংঘাত এড়াতে উন্নত দেশগুলোর একগুঁয়েমি ত্যাগ করার আহবান জানানোর মধ্য দিয়ে, সুইজারল্যান্ডের জেনেভায় শুরু হয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থার ১২তম মন্ত্রী পর্যায়ের বৈঠক। উদ্বোধনী সংবাদ সম্মেলনে...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর