সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু

রাজবাড়ীতে শোকের ছায়া

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পিএম

একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে গিয়ে ট্রেনের সঙ্গে সরাসরি সংঘর্ষে মনিরা খাতুন (২৫) নামের এক তরুণী মায়ের করুণ মৃত্যু হয়েছে।

শনিবার (দুপুরে পাংশা উপজেলার মাছপাড়া রেলগেট এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। নিহত মনিরা খাতুন মাছপাড়া ইউনিয়নের কানুখালী গ্রামের আজম প্রামাণিকের স্ত্রী।

Rajbari Train
স্থানীয়দের সূত্রে জানা যায়, দুপুরে মনিরা খাতুনের তিন বছর বয়সী শিশুসন্তান ইভান বাড়ির পাশের রেললাইনের ওপর ছাতা মাথায় দিয়ে আনমনে খেলা করছিল। এমন সময় দূর থেকে কু-ঝিকঝিক শব্দে ছুটে আসছিল ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী দ্রুতগতির ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেন।

ট্রেনটিকে সন্তান ইভানের একদম কাছাকাছি চলে আসতে দেখে আর এক মুহূর্তও ভাবেননি মা মনিরা। নিজের প্রাণের তোয়াক্কা না করে সন্তানকে ধাক্কা দিয়ে সরিয়ে নিতে ছুটে যান তিনি। কিন্তু সন্তানকে বাঁচাতে পারলেও ট্রেনের তীব্র ধাক্কায় মনিরা খাতুন ঘটনাস্থলেই প্রাণ হারান।


দুর্ঘটনায় মারাত্মক আঘাতপ্রাপ্ত তিন বছরের ইভানকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এমন মর্মান্তিক ও বুকফাটা ঘটনায় পুরো কানুখালী গ্রাম ও আশপাশের এলাকায় এখন শোকের মাতম চলছে।

রাজবাড়ী জিআরপি (রেলওয়ে) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত নারীর মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

একাত্তর/এআরএস
রাজবাড়ীতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র চৌধুরী ফুয়াদ হাসান (রোহান) হত্যার ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ স্থানীয়...
সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটের ভেতরে গজ রেখে সেলাই করে দেওয়ার চার মাস পর মৃত্যুর কাছে হার মানলেন ডিপ্লোমা মিডওয়াইফ নার্স বিথি আক্তার (২৫)। দীর্ঘ দিন শারীরিক নানা জটিলতার সঙ্গে লড়াই করে...
রাজবাড়ীতে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নজরুল ইসলাম খান নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজবাড়ীতে বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুনের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এই দুর্ঘটনা ঘটে।
ব্রাজিলের রাজনৈতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও সম্ভবত দীর্ঘ ক্যারিয়ারের শেষ নির্বাচনী লড়াইয়ে নেমেছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময়...
ইতালির বাণিজ্যিক রাজধানী মিলানসহ উত্তরাঞ্চলীয় শহরগুলোতে তরুণদের ব্যাপক ভাঙচুর, দোকান লুটপাট ও পুলিশের ওপর রক্তক্ষয়ী হামলার পর কঠোর অবস্থানে নেমেছে জর্জিয়া মেলোনির সরকার। বিক্ষোভের নামে নজিরবিহীন...
আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজনৈতিকভাবে ব্যাকফুটে ঠেলে দিতে এবং ওয়াশিংটনের ওপর চাপ বাড়াতে ইচ্ছে করেই শান্তি আলোচনা দীর্ঘায়িত করছে ইরান।...
রাওয়ালপিন্ডিতে নিজের ক্যারিয়ারসেরা অলরাউন্ড পারফরম্যান্সে পাকিস্তানকে এক রূপকথার জয় উপহার দিলেন তরুণ অলরাউন্ডার আরাফাত মিনহাজ। শ্রীলঙ্কাকে হারানোর পর এবার শক্তিশালী ইংল্যান্ডকে ৮৭ রানের বড়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর