হাতীবান্ধায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

আপডেট : ১৭ জুন ২০২২, ১০:১৪ এএম

লালমনিরহাটের হাতীবান্ধায় সানিয়াজান নদীর ধারে মাছ মারতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন কৃষক আব্দুল মতিন।

হাতীবান্ধা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে প্রতিবেশী কয়েকজন মিলে সানিয়াজান নদীর পাশে টর্চ লাইট জ্বালিয়ে মাছ ধরতে যান আব্দুল মতিন ও‌ তার সঙ্গীরা। আকাশে মেঘের তর্জন-গর্জন শুনলে তড়িঘড়ি করে বাড়িতে ফিরে আসেন সবাই। কিন্তু মাছ ধরার নেশায় ব্যস্ত থাকেন আব্দুল মতিন।

পরে পৌনে দশটার দিকে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান কৃষক আব্দুল মতিন।

আরও পড়ুন: নারীর স্বামী ও শাশুড়ি সেজে লাশ রেখে পালালো দুইজন

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল বলেন, মাছ মারতে যাওয়া একজন সঙ্গী তার ফিরে আসতে দেরি দেখে খুঁজতে গিয়ে তার মৃতদেহ পড়ে থাকতে দেখেন।


একাত্তর/আরএ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ে মাঠে পাট কাটার সময় বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে আলাদা দুটি ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার সদর ও দণ্ডপাল ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় আলাদা স্থানে বজ্রপাতে তিন নারীসহ ছয়জন নিহত হয়েছেন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর