ভারী বর্ষণে ডুবে গেছে জামালপুর শহরের অধিকাংশ এলাকা।
বৃহস্পতিবার (১৬ জুন) রাতে টানা দুই ঘণ্টার ভারী বর্ষণে শহরের কাচারীপাড়া, ফকিরপাড়া, স্টেশন রোড, নিউ কলেজ রেড, সরদারপাড়া, নয়াপাড়া, পাচরাস্তার মোড়, স্টেশন বাজার এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।
এলাকার ড্রেনগুলো ময়লা আবর্জনার স্তূপে ভরে যাওয়ায় পানি নিষ্কাশনে বিঘ্ন ঘটে। এসব এলাকার শত শত বাসা বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে ক্ষতি হয়েছে।
হঠাৎ ভারী বর্ষণে অনেক ঘরের খাটের ওপর দিয়েও পানি প্রবাহিত হয়েছে।
আরও পড়ুন: শেরপুরে বজ্রপাতে অফিস সহকারীর মৃত্যু
স্থানীয়দের অভিযোগ, জলাবদ্ধতা তীব্র আকার ধারণ করলেও মাঠে দেখা যায়নি পৌরসভার কোন কর্মীকে। তবে কর্তৃপক্ষ বলছে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।
একাত্তর/আরএ
