শরণখোলায় ১৫ ফুট লম্বা অজগর উদ্ধার

আপডেট : ১৯ জুন ২০২২, ০১:০২ পিএম

বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন সংলগ্ন খুড়িয়াখালী গ্রামের এক গৃহস্থের বাড়ি থেকে ১৫ ফুট লম্বা ২০ কেজির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। 

রোববার (১৯ জুন) সকালে শরণখোলা উপজেলার বন সংলগ্ন গ্রামের মোদাচ্ছের ধলাইয়ের বাড়ির ডোবা থেকে ইলিশের জালে জড়ানো অজগর সাপটিকে উদ্ধার করে সিপিজি ও ওয়াইল্ড টিমের সদস্যরা। পরে বনবিভাগের সহায়তায় এটি বেলা ১১ টার দিকে অফিস সংলগ্ন বনে অবমুক্ত করা হয়। 

সাপটি ধরা পড়ার আগে ওই গৃহস্থের তিনটি মুরগী খেয়ে ফেলে বলে জানা যায়।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো. সহিদুল ইসলাম জানান,  উদ্ধারকৃত অজগরটি ১৫ ফুট লম্বা এবং এর ওজন প্রায় ২০ কেজি। স্থানীয় বন সুরক্ষা বিষয়ক সিপিজি ও ওয়াইল্ড টিমের সদস্যরা গ্রামের এক গৃহস্থের বাড়ি থেকে সাপটিকে উদ্ধার করে শরণখোলা ফরেস্ট অফিসে নিয়ে আসে। পরে বনরক্ষীদের সহায়তায় সাপটিকে বনে অবমুক্ত করা হয়।


একাত্তর/জো 

সুন্দরবনে দস্যু ‘সম্রাট বাহিনী’র হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রোববার (১১ অক্টোবর) দুপুরে সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের...
বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর ৯ বছরের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাড়ির পাশের একটি...
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে বাঘের আনাগোনা বেড়েছে। গত এক সপ্তাহে বনটির অন্তত তিনটি আলাদা এলাকায় বাঘের উপস্থিতি ও গর্জন শোনার খবর পাওয়া গেছে। এর মধ্যে ইকোট্যুরিজম স্পটের বেড়া ছিঁড়ে একটি বাঘ...
দীর্ঘ তিন মাসের নীরবতা কেটে আবারও কোলাহল ও কর্মচাঞ্চল্যে ফিরছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে। গত এক জুন থেকে কার্যকর হওয়া নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এক সেপ্টেম্বর থেকে সুন্দরবনে পুনরায় প্রবেশের সুযোগ...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর