দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত

আপডেট : ১৯ জুন ২০২২, ০১:৫১ পিএম

পদ্মায় পানি বৃদ্ধির কারণে তৈরি হওয়া তীব্র স্রোতের কারণে ব্যাহত হচ্ছে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরি পারাপার। ফেরিগুলোর নদী পার হতে সময় লাগছে দ্বিগুণের চেয়েও বেশি।  

ফেরি পারাপার ব্যাহত হওয়ায় নদীর দৌলতদিয়া প্রান্তে তৈরি হয়েছে যানবাহনের দীর্ঘ সাড়ি। 

রোববার (১৯ জুন) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে গোয়ালন্দ ফায়ার সার্ভিস পর্যন্ত অন্তত পাঁচ কিলোমিটার এলাকায় পারাপারের অপেক্ষায় আটকে পড়ে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী  বাসসহ অন্তত ছয়শ' ছোটবড় যানবাহন।

image


বিআইডব্লিটিসির দৌলতদিয়া ফেরি ঘাটের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান জানান, পদ্মা নদীর পানি হঠাৎ করেই বৃদ্ধি শুরু হয়েছে। এতে পদ্মায় তীব্র স্রোতের কারণে ফেরি পারাপার ব্যাহত হচ্ছে। এছাড়াও এই নৌরুটের দুটি ফেরি বিকল হয়ে ভাসমান কারখানায় আর দুটি ফেরি স্রোতে চলতে না পারায় বন্ধ রয়েছে। বর্তমানে ১৬ টি ফেরি দিয়ে পারাপার করানো হচ্ছে। 

এ অবস্থায় ঘাটে যাত্রী ভোগান্তি কমাতে যাত্রীবাহী বাস ও পচনশীল পণ্যবাহী ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পার করানো হচ্ছে বলে জানান তিনি।


একাত্তর/জো 

রাজবাড়ীর পদ্মা নদীতে ধরা পড়ে সাড়ে ২৯ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কাতল মাছ। পরে উন্মুক্ত নিলামে মাছটি ৬৮ হাজার টাকায় বিক্রি করা হ‌য়ে‌ছে।
নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পদ্মায় ইলিশ ধরার অপরাধে ১৬ জেলেকে আটকের পর ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মানিকগঞ্জের পাটুরিয়া থেকে ছেড়ে আসা রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটগামী একটি যাত্রীবাহী লঞ্চ নদীর ডুবোচরে ধাক্কা খেয়েছে। এ সময় ল‌ঞ্চে‌র তিনজন যাত্রী নদীতে পড়ে যান।
ঘন কুয়াশার কারণে টানা তিন ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। সকাল ৯টা ২০ মিনিটে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর