দেশের প্রথম পুলিশ জাদুঘর

আপডেট : ২৩ জুন ২০২২, ১০:৪৪ এএম

দেশের সর্ব উত্তরের জেলার লালমনিরহাট। তিস্তা ও ধর্মসহ ছোট-বড় নদ নদী দ্বারা বেষ্টিত জেলাটি। এই জেলার ঠিক উত্তরে ভারতের সীমান্ত। সেই লালমনিরহাট জেলাতেই উদ্বোধন হলো দেশের প্রথম বাংলাদেশ পুলিশ জাদুঘর।

বুধবার (২৩ জুন) লালমনিরহাটের হাতীবান্ধা থানা চত্বরেই জাদুঘরটির উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের আইজিপি বেনজির আহমেদ।

১৯১৬ সালে নির্মিত একটি পাকা পরিত্যক্ত প্রাচীন এই ভবনের ঐতিহ্য রক্ষার্থে এই ভবনে জাদুঘরটি হচ্ছে। ১০০ বছরের পুরনো ঐতিহাসিক এ ভবনকে জাদুঘরে রূপান্তর করার উদ্যোগ গ্রহণ করেন লালমনিরহাটের এসপি আবিদা সুলতানা।

image


২০২০ সালের ১৫ জানুয়ারি জেলার এসপি হিসেবে যোগ দেন আবিদা সুলতানা। জাদুঘর নির্মাণে পূর্বের কিছু অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এসপি আবিদা সুলতানার হাতীবান্ধা থানার পরিত্যক্ত ভবনে বাংলাদেশ পুলিশ জাদুঘর স্থাপনের কাজ হাতে নেন।

দীর্ঘ এক বছর ১৬ থেকে ১৭ জন কর্মীকে কাজে লাগিয়ে জাদুঘরের ফার্নিচারসহ অন্যান্য আসবাবপত্রে ডিজাইন তৈরি করেন। তবে এই জাদুঘর উদ্বোধন পর্যন্ত কি পরিমাণ অর্থ ব্যয় হয়েছে তা নিশ্চিত করে জানা যায়নি।

বঙ্গবন্ধুর পারিবারিক গ্যালারিসহ বাংলাদেশ পুলিশ জাদুঘর মোট ৭টি গ্যালারি আছে। প্রতিটি গ্যালারিতে রাখা নিদর্শনগুলো দর্শক ও গবেষকদের সামনে তুলে ধরতে কাঁচের আবরণ ও আলোর ব্যবস্থা রয়েছে।

এই জাদুঘরে বিভিন্ন সময়ে পুলিশ বাহিনী নানা স্মারক ও তথ্য সবার জন্য উপস্থাপন করা হয়। গ্যালারিগুলোতে সুলতানি আমল ও মোগল আমল, ব্রিটিশ আমল, ভারতীয় উপমহাদেশে পুলিশের উদ্ভব ও বিকাশ নিখুঁতভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

গ্যালারি দুইয়ে থাকছে ব্রিটিশ আমল, আধুনিক পুলিশের যাত্রা। তিন নম্বর গ্যালারিতে রয়েছে স্বাধীনতাযুদ্ধ, ভারতীয় উপমহাদেশ ও বাংলাদেশ স্বাধীনতাযুদ্ধে পুলিশ।

গ্যালারি চারে রয়েছে ডার্করুম, গ্যালারি। পাঁচে রয়েছে মুক্তাঞ্চলে মুক্তি পুলিশ। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকালে ৬ নম্বর সেক্টরের হেডকোয়ার্টার ছিল জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে। সে সময় গঠন করা হয়েছিল মুক্তাঞ্চলের মুক্তি পুলিশ। তাদের সে সময়ের কর্মকাণ্ড তুলে ধরাসহ কিছু নিদর্শন থাকছে এই গ্যালারিতে।

image


গ্যালারি ছয়ে জাতির পিতা বঙ্গবন্ধু ও বাংলাদেশ, প্রামাণ্যচিত্র প্রদর্শনী। গ্যালারি সাতে বাংলাদেশ পুলিশ গ্যালারি, আধুনিক সময়কাল।

জেলার এসপি আবিদা সুলতানাসহ বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা ও সদস্যের পরিশ্রমের ফসল বাংলাদেশ পুলিশ জাদুঘর।

আরও পড়ুন: মেহেরপুরের কৃষকদের অর্থনৈতিক চিত্র বদলে দেবে পদ্মাসেতু

এসপি আবিদা সুলাতানা জানান, দুই বছরের অক্লান্ত পরিশ্রম, আমার পুলিশ সদস্য ও জেলাবাসীর সহযোগিতায় দেশের প্রথম পুলিশ জাদুঘর তৈরির কাজ সম্পন্ন হয়েছে।

এদিকে এই জাদুঘরটি উদ্বোধন হওয়ায় বিশিষ্ট ব্যক্তি ২১শে পদক প্রাপ্ত উত্তরবঙ্গ জাদুঘরের প্রতিষ্ঠাতা আব্রাহাম লিংকন জানান, জাদুঘর জাতির দর্পন।


একাত্তর/আরএ

লালমনিরহাটের সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী এক ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
লালমনিরহাটের তিস্তা নদীতে গোসল করতে গিয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। চোরাবালিতে তালিয়ে যাওয়ার সময় ছোট ভাইকে উদ্ধার করতে গিয়ে বড়ো ভাইও তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।
লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) ভোরে জেলার হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তের ওপারে এই ঘটনা ঘটে। 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দীর্ঘ প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরুর দ্বার খুলে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফর এই প্রকল্পের...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর