কক্সবাজারে ব্যবসায়ীদের মানববন্ধন

আপডেট : ২৩ জুন ২০২২, ১০:৫৬ এএম

কক্সবাজার সমুদ্রের সুগন্ধা বীচের ব্যবসায়ীদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ বন্ধ করার দাবিতে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা।

বুধবার (২২ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ৫ শতাধিক ব্যবসায়ীরা এ মানববন্ধন করেন।

এর আগে সুগন্ধা পয়েন্ট থেকে বিশাল র‍্যালী বের করেন তারা।

‘আমরা বাঁচতে চাই, সৈকতকে বাঁচাতে চাই, বৈষম্যের শিকার না হয়ে পুনর্বাসন চাই’ -সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধনে পুরুষের পাশাপাশি যোগ দেন নারীরাও।

তারা দাবি তুলে বলেন- দীর্ঘদিন ধরে সুগন্ধা বীচে ব্যবসা করে আসছেন তারা। নিজেদের জীবন-জীবিকার একমাত্র উৎস হচ্ছে সুগন্ধা বীচের এই ছোট্ট ব্যবসা। এখান থেকে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা হলে তার পরিবার নিয়ে কষ্ট জীবন যাপন করতে হবে।

আরও পড়ুন: দেশের প্রথম পুলিশ জাদুঘর

মানববন্ধনে একাধিক ব্যবসায়ী নেতা বক্তব্য রাখেন। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।


একাত্তর/আরএ

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর