ভালুকায় জঙ্গল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

আপডেট : ২৩ জুন ২০২২, ০৮:১১ পিএম

ময়মনসিংহের ভালুকার হবিরবাড়ীর ইউনিয়নের জামিরদিয়া গ্রামের একটি জঙ্গল থেকে মাটিতে পুঁতে রাখা অবস্থায় এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। 

বৃহস্পতিবার (২৩ জুন) সকালে স্থানীয়রা জঙ্গলে পাতা কুড়াতে গিয়ে মরদেহটির সন্ধান পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গফরগাঁও সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহফুজা খাতুন, ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ও ওসি (তদন্ত) জাহাঙ্গীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মরদেহ উদ্ধার করেন। এ সময় আশপাশে শত শত উৎসুক জনতার ভিড় জমে যায়। 

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, মরদেহের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা হত্যার পর লাশটি মাটির নীচে পুঁতে রেখে যায়। 

তদন্ত সাপেক্ষে এই ঘটনার রহস্য উদঘাটিত হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। 


একাত্তর/জো

ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দিপু চন্দ্র দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার মামলায় গ্রেপ্তার ১২ আসামিকে তিন দিন করে রিমান্ড দিয়েছে আদালত।
ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহে হিন্দু ধর্মের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে একদল ব্যক্তি। পরে তারা মরদেহ গাছে বেঁধে আগুন ধরিয়ে দেন। 
ময়মনসিংহে চলন্ত বাসে ধর্ষণে ব্যর্থ হয়ে এক পোশাক শ্রমিককে গাড়ি থেকে রাস্তায় ফেলে দেওয়ার ঘটনায় ওই নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় ওই বাসের চালক ও দুই সহকারীকে গ্রেপ্তার করেছে...
ময়মনসিংহের ভালুকায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (৪ আগস্ট) ভালুকার মাহমুদপুর এলাকায় এই ঘটনা ঘটে। মরদেহ উদ্ধারকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর