যুক্তরাষ্ট্র নারী দলের কোচ ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটার

আপডেট : ০৪ জুলাই ২০২২, ০৮:১১ পিএম

যুক্তরাষ্ট্রের জাতীয়  ও অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটার শিবনারায়ণ চন্দরপল।

দেড় বছরের জন্য চুক্তিতে ২০২৩ সালের শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ক্রিকেটের সাথে কাজ করবেন চন্দরপল।

রোববার (৩ জুলাই) এক বিবৃতিতে চন্দরপলকে নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের ক্রিকেট।

অফিসিয়াল বিবৃতিতে চন্দরপল জানিয়েছেন, যুক্তরাষ্ট্র জাতীয়  ও অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়ে আমি সত্যিই রোমাঞ্চিত। আমি খুব আগ্রহের সাথে যুক্তরাষ্ট্রের নারীদের ক্রিকেটের অগ্রগতি অনুসরণ করছি।

২০০৩ সাল থেকে যুক্তরাষ্ট্রের ওরলান্ডোয় বসবাস করা চন্দরপল বলেন, অনেক বছর ধরে ওরলান্ডোর বাসিন্দা হিসেবে যুক্তরাষ্ট্রের ক্রিকেটে যুক্ত হতে পারাটা উপভোগ করছি। যুক্তরাষ্ট্র ক্রিকেটের প্রধান কোচ হওয়ার সুযোগ পাওয়াটা অবিশ্বাস্য বিষয়।

এরআগেও কোচ হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে চন্দরপলের। গত যুব বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এ বছর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) জ্যামাইকা তালাওয়াসের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান চন্দরপল।

২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন চন্দরপল। দেশের হয়ে সবচেয়ে বেশি ১৬৪ টেস্টে ৩০টি সেঞ্চুরি ও ৬৬টি হাফ-সেঞ্চুরিতে ৫১ দশমিক ৩৭ গড়ে ১১,৮৬৭ রান করেছেন তিনি।

আরও পড়ুন: আরেকটি বিশ্বরেকর্ড সাকিবের

২৬৮ ওয়ানডেতে ১১টি সেঞ্চুরি ও ৫৯টি হাফ-সেঞ্চুরিতে ৮,৭৭৮ রান করেছেন চন্দরপল। এছাড়া ২২টি টি-টোয়েন্টিতে ৩৪৩ রান আছে এই বাঁ-হাতি ব্যাটারের।


একাত্তর/আরএ

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর