সড়কে নিহত শ্রমিক পরিবারে প্রধানমন্ত্রীর ৪০ লাখ টাকা অনুদান

আপডেট : ০৯ জুলাই ২০২২, ০৫:৫৪ পিএম

চাঁপাইনবাবগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় নিহত আট শ্রমিকের পরিবারে প্রধানমন্ত্রীর অনুদানের ৪০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

শনিবার (৯ জুলাই) দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী হাফিজিয়া মাদরাসা মাঠে আনুষ্ঠানিকভাবে পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেওয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. শিমুল আহমেদ শিমুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেকগুলো বিতরণ করেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-  উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান আলমগীর রেজা, নিজাম উদ্দীন রানাসহ অন্যরা।

image


আরও পড়ুন: লাগাতার শিডিউল বিপর্যয়, চরম দুর্ভোগে ট্রেনের যাত্রীরা

উল্লেখ্য, ২০২০ সালের ১৯ নভেম্বর ধান কেটে বাড়ি ফেরার সময় নসিমন উল্টে মারা যান বালিয়াদিঘী এলাকার আট শ্রমিক। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে মানবেতর জীবন-যাপন করছিলো পরিবারগুলো। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনেন স্থানীয় সংসদ সদস্য ডা. শামিল উদ্দীন আহমেদ শিমুল। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর তহবিল থেকে আট পরিবারকে পাঁচ লাখ টাকা করে মোট ৪০ লাখ টাকার অনুদান দেওয়া হয়।


একাত্তর/এসি  

চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
বরিশালে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় জেলার বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় মহড়াস্থলে পৌঁছান তিনি।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর