কুকুরের তাড়া খেয়ে পালাতে গিয়ে বাসের চাকায় পিষ্ট শিশু

আপডেট : ০৯ জুলাই ২০২২, ০৫:০৭ পিএম

নড়াইলে কুকুরের তাড়া খেয়ে দৌড়ে পালানোর সময় বাসের চাকায় পিষ্ট হয়ে আট বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ জুলাই) সন্ধ্যায় এসএম সুলতান সেতু বাইপাস সড়কে নড়াইল শহরের মাছিমদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত শিশু তামান্না মাছিমদিয়া এলাকার ইমদাদুল ইসলামের কন্যা। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, তামান্না তার মায়ের সঙ্গে নড়াইল শহরের মাছিমদিয়া এলাকায় তার দাদাবাড়ি থেকে একটু দূরে নিজেদের  বাড়ি ফিরছিল। পথিমধ্যে আর্ট কলেজের নিকটে কুকুরের ধাওয়া খেয়ে তামান্না ভয়ে দৌড় দিলে নড়াইল থেকে ফুলতলাগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। 

তামান্নার পরিবার জানায়, স্থানীয়রা সংকটাপন্ন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তামান্না। 

স্থানীয়দের অভিযোগ, মাছিমদিয়া আর্ট কলেজ এলাকায় কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায় কুকুরের তাড়া খেয়ে পালানোর সময় কয়েক দিনের মধ্যে এ এলাকায় চারটি মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণহানিসহ কয়েকজনকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, পুলিশ অভিযান চালিয়ে তামান্নাকে চাপা দেয়া বাসটি আটক করেছে। তবে পলাতক রয়েছে এর চালক। 


একাত্তর/জো 

নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (৫ মে) গভীর রাতে সদর উপজেলার বাহিরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো. সাকিব শেখকে আটক করেছে...
নড়াইল সন্তানকে কোলে নিয়ে এক নারী স্থানীয়দের কাছে জানতে চাচ্ছিলেন ট্রেন কখন আসবে। ঠিক এর পর ট্রেনের জন্য অপেক্ষারত ওই নারী ও শিশুর খণ্ডিত মরদেহ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
নড়াইল সদর উপজেলার সিংগোশোলপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের হামলা ও পাল্টা হামলায় বাবা-ছেলেসহ উভয় পক্ষের পাঁচজন নিহত হয়েছেন। 
নড়াইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩১তম মৃত্যুবার্ষিকী।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর