রাজধানীতে অভিযান, রুট পারমিটবিহীন ১৩ বাস ডাম্পিং

আপডেট : ১৭ জুলাই ২০২২, ১০:৩৪ পিএম

রুট পারমিটবিহীন বাসের বিরুদ্ধে যৌথ চিরুনি অভিযানে রুট পারমিটবিহীন ও পারমিট ভায়োলেশনের অপরাধে ১৩টি বাস ডাম্পিং করা হয়েছে। এ সময় ২৪টি মামলায় ৫৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি), বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) রোববার (১৭ জুলাই) রাজধানীর রায়েরবাগ, রমনা ও বসিলা এলাকায় এ অভিযান পরিচালনা করে।

দক্ষিণ সিটির অধিভুক্ত শ্যামপুরের রায়েরবাগ এলাকায় দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট আশেকুল হক ও বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুবের আলম, রমনাস্থ ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট এলাকায় দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান ও বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট বিকাশ চন্দ্র বর্মণ এবং উত্তর সিটি কর্পোরেশনের অধিভুক্ত বসিলা এলাকায় বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজা পারভীন এসব অভিযান পরিচালনা করেন।

আরও পড়ুন: নড়াইলের ঘটনায় কাউকে ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বিগত ২২ জুন অনুষ্ঠিত বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৩তম সভার সিদ্ধান্তের আলোকে পরীক্ষামূলকভাবে চালু হওয়া ঢাকা নগর পরিবহনের ২১ নম্বর রুটে চলাচলকারী সকল অবৈধ ও রুট পারমিটবিহীন বাসের বিরুদ্ধে আজ থেকে দুই সপ্তাহব্যাপী এই যৌথ চিরুনি অভিযান শুরু হয়েছে। যা চলমান থাকবে ২৮ জুলাই পর্যন্ত।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর