পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে মনোযোগ দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

আপডেট : ২৪ জুলাই ২০২২, ০৩:৪৩ পিএম

খাদ্য নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর এখন সরকার পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে মনোযোগ দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

রোববার (২৪ জুলাই) রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২’ উদ্‌যাপন এবং ‘জাতীয় মৎস্য পদক-২০২২’ প্রদান অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী একথা বলেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন তিনি। 

এসময় দিবসটি উপলক্ষে বরাবরের মতো গণভবনের লেকে মাছের পোনা অবমুক্ত করেন তিনি।

দেশে চাহিদার চেয়ে বেশি মাছ উৎপাদন হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকারের নানা ধরণের গবেষণা ও  সহযোগিতার কারণেই এটা সম্ভব হয়েছে। 

দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে খাদ্য ও মৎস্য প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, প্রক্রিয়া করা মাছ রপ্তানি করেও বৈদেশিক মুদ্রা অর্জন করতে হবে। 

এ অনুষ্ঠানে দেশের মৎস্যখাতে অবদানের স্বীকৃতি হিসেবে ৯ ক্যাটাগরিতে ২১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক ও পুরস্কার দেয়া হয়। প্রধানমন্ত্রীর পক্ষে পদক তুলে তেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক।  

‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর এখন পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে মনোযোগ দিচ্ছে সরকার।

আরও পড়ুন: গণভবন ঘেরাও করতে এলে বিএনপিকে চা খাওয়াবো: হাসিনা

মাছনির্ভর শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে তরুণ উদ্যোক্তাদের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী দেশীয় প্রজাতির মাছের প্রজনন বাড়াতে নদী-নালা, খাল-বিল, হাওর-বাঁওড় সংরক্ষণের নির্দেশনা দেন।  

প্রধানমন্ত্রী বলেন, হাওর অঞ্চলে শুধু ধান নয়-সেখানকার জলাধার ব্যবহার করে মাছের উৎপাদন বাড়াতে হবে। এর ফলে নিজেদের পুষ্টি-আমিষের চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে। 


একাত্তর/এসজে

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর