এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, আহত ১০

আপডেট : ২৮ জুলাই ২০২২, ১০:৫৮ পিএম

ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে বিদ্যুতের খুঁটিবাহী ট্রাককে হানিফের যাত্রীবাহী একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে অন্তত ১০ জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা চালতিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় পাঁচজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শ্রীনগর ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার মো. মাসুদ জানান, ট্রাক ও বাস দুটি গাড়িই ঢাকার অভিমুখে যাচ্ছিলো। চলতিপাড়া এলাকায় বাসটি দ্রুত গতিতে ট্রাককে অতিক্রম করতে নিলে ট্রাকে থাকা বিদ্যুতের খুঁটির সাথে সজোরে ধাক্কা খায়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। হেলপারসহ কিছু যাত্রী আহত হয়েছেন।

আরও পড়ুন: পুলিশের গুলিতে শিশু নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই গুরুতর পাঁচজনকে সিএনজিতে করে ঢাকায় নেওয়া হয়েছে এবং অপর আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবজাল হোসেন জানান, দুর্ঘটনা কবলিত বাসটি ঘটনাস্থলেই রয়েছে। তবে ট্রাকটি দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল ত্যাগ করেছে। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো 

ঈদযাত্রায় পদ্মা সেতুর মাওয়া অংশের টোল প্লাজায় যানবাহনের তেমন চাপ নেই।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর