সোনাকান্ত বিলে গোলাপি আভা, দল মেলেছে পদ্ম

আপডেট : ০৩ আগস্ট ২০২২, ১২:৫৯ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের আমডাঙ্গা এলাকার বিলটি স্থানীয়দের কাছে ‘সোনাকান্ত বিল’ নামেই পরিচিত। তবে পর্যটকদের কাছে বিলটি ‘আমডাঙ্গার পদ্মবিল’ নামেও পরিচিত হয়ে উঠেছে। গত দুই বছর ধরে বিলটিতে ফুটছে গোলাপি রঙের অসংখ্য পদ্মফুল। বর্তমানে গোলাপি আভায় ভরে গেছে বিলটি। বসে নেই দূর-দূরান্তের প্রকৃতি প্রেমিরা।

সরেজমিন, পদ্মবিলের চারপাশে ফুলে ফুলে ভরে গেছে । যতো দূর চোখ যায় শুধু গোলাপি রঙের আভা। দিনের আলোর স্পর্শে এ রঙ যেন আরও ঝলমলে হয়ে ওঠে। পদ্মের এ সৌন্দর্য উপভোগ করতে এলাকার বিভিন্ন বয়সী মানুষ আসছেন বিলে। পর্যটকরা চোখ ভরে দেখনে, স্মৃতি করতে রাখতে তুলছেন ছবি।

image


কয়েকজন দর্শনার্থী জানান, এমন পদ্ম সচরাচর দেখা যায় না। আর পুরো বিলজুড়ে পদ্মের এমন গোলাপি আভা দেখা সত্যি আনন্দের। তবে বিলে যাতায়াতের রাস্তা ও নৌকা না থাকায় অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে।

তারা বলেন, এক সময় আমাদের দেশে অনেক পদ্ম দেখা যেতো। কিন্তু বর্তমান সময়ে বিল জলাশয় ভরাট করে ফেলার কারণে পদ্ম ফুল বিলুপ্তির পথে চলে যাচ্ছে। মানুষের যত্নে প্রাকৃতিক সৌন্দর্য আরও বিকশিত হোক। 

উল্লাপাড়া উপজেলার কৃষি কর্মকর্তা আসাদ বিন খলিল বলেন, দুই বছর হলো বর্ষায় এই বিলে পদ্মফুলের দেখা মিলছে। পদ্মফুলে ঔষধি গুনাগুণও অনেক। কৃষি জমিতে কীটনাশকের ব্যবহার কমে যাওয়ায় শাপলা, পদ্মের দেখা মিলছে।

image


আরও পড়ুন: লালমনিরহাটে বন্যার কিছুটা উন্নতি, পৌঁছেনি ত্রাণ

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জ্বল হোসেন বলেন প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন জায়গা থেকে অনেকেই আসছেন। যাতায়াত ব্যবস্থা উন্নত করতে উদ্যোগ নেওয়া হবে।


একাত্তর/এসি  


জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমের (সিডিএমএস) গোপনীয় তথ্য হ্যাক করে অবৈধভাবে বিক্রির অভিযোগে আব্দুস সালাম সরকার (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ রাজশাহী।...
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বছর ঘুরে আবারও হাতছানি দিচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে অভিজাত পুরস্কার ব্যালন ডি'অর। আর তা নিয়ে এখনই শুরু হয়ে গেছে কথার লড়াই! স্প্যানিশ সেনসেশন লামিন ইয়ামাল খোলামেলাভাবেই বলে দিলেন এবারের ব্যালন ডি’অর...
ব্রাজিলের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে আয়োজিত এক নতুন জরিপে বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ও ডানপন্থী সিনেটর ফ্ল্যাভিও বোলসোনারোর বিরুদ্ধে সামান্য...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দোকানের মালিকানা নিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সিরিয়া জুড়ে সপ্তাহান্তে জ্বালানি তেলের মূল্য হঠাৎ এক ধাক্কায় রেকর্ড পরিমাণ বৃদ্ধিতে ছড়িয়ে পড়েছে তীব্র গণবিক্ষোভ। প্রায় দুই বছর আগে বাশার আল-আসাদ সরকারের পতনের পর থেকে এটিই দেশটিতে সবচেয়ে বড় এবং...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর