দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

আপডেট : ০৩ আগস্ট ২০২২, ০৯:০৬ পিএম

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। ভালো স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ বেড়েছে এক হাজার ৪৯ টাকা। 

ফলে প্রতি ভরি ভালো মানের সোনার দাম দাঁড়াবে ৮২ হাজার ৩৪৭ টাকায়। এতদিন বিক্রি হয়েছে ৮১ হাজার ২৯৮ টাকায়।

বুধবার (৩ আগস্ট) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার (৪ আগস্ট) থেকে দেশে নতুন দাম অনুযায়ী স্বর্ণ কেনাবেচা হবে।

এর আগে গত ২৮ জুলাই স্বর্ণের দাম বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভ‌রি স্বর্ণের দাম ৮১ হাজার ২৯৮ টাকা নির্ধারণ করা হয়েছিলো। 

আরও পড়ুন: টাইলস আমদানিতে বড়ো অঙ্কের ডলার যাচ্ছে বিদেশে

বাজুস বলছে, স্থানীয় বাজারে দাম বাড়ার প্রেক্ষিতেই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনায় খরচ পড়বে ৮২ হাজার ৩৪৭ টাকা। ২১ ক্যারেটের খরচ পড়বে ৭৮ হাজার ৬১৫ টাকা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে ৬৭ হাজার ৪১৭ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম পড়বে ৫৫ হাজার ৬৯৫ টাকা।

তবে অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ১৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা।


 একাত্তর/এসজে

টানা তিন দফা কমানোর পর দেশের বাজারে স্বর্ণের গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম বাড়ানো হয়েছে পাঁচ হাজার ৪৮২ টাকা। এতে...
দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে দুই লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স...
দেশের বাজারে স্বর্ণালঙ্কারের দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম দুই হাজার ১৫৮ টাকা কমিয়ে এতে ভ্যাটসহ দুই লাখ ১৯ হাজার ৮০৮ টাকা...
টানা দুই দফা কমার পর এবার ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম বাড়ানো হয়েছে দুেই হাজার ২১৬ টাকা। এতে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর