বিদেশে যাচ্ছে গাজীপুরের কচু

আপডেট : ০৪ আগস্ট ২০২২, ০১:১৪ পিএম

কচু এখন আর গলায় ধরছে না, রান্না করে খাওয়ার পাশাপাশি শসার মতো সালাদ হিসেবেও ব্যবহার করা যাচ্ছে।

বিষমুক্ত নিরাপদ কচু যাচ্ছে বিদেশেও। আয় হচ্ছে বৈদেশিক মুদ্রা।

সারা বছর ধরে চাষযোগ্য উন্নত জাতের কচু চাষ করা হচ্ছে গাজীপুরের কাপাসিয়ায়। অন্যান্য ফসলের চেয়ে বেশি লাভজনক হওয়ায় দিন দিন কৃষকরা ঝুঁকেছেন কচু আবাদের দিকে।

অনেকটা অবাক হওয়ার মতোই এই দৃশ্য। ভাজা, ভুনা, ভর্তাসহ হরেক রকমের পদে রান্না করে ভাতের সাথে সবজি হিসেবে খাওয়ার পাশাপাশি শসার মতো, সালাদের মতো কাঁচাই খাওয়া যাচ্ছে অবিরত। আর এ কারণেই বেড়েছে চাহিদা। এছাড়া ধান বা অন্যান্য ফসলের চেয়ে এসব কচু লাভজনক। তাই দিনকে দিন বেশি পরিমাণ জমিতে করা হচ্ছে চাষবাস।

কৃষি বিজ্ঞানী ড. মো. ছামসুল আলম জানান, এতদিন অবহেলায় থাকা এই ফসলের চাহিদা বাড়ার প্রেক্ষিতে কৃষি বিজ্ঞানীরা এর নতুন নতুন জাত উদ্ভাবন করছেন। দেখতে আকর্ষণীয় এবং খেতে সুস্বাদু ও মজাদার হওয়ায় বিদেশে যাচ্ছে বছরে কমপক্ষে ২৫ থেকে ৩০ কোটি টাকার কচু।

image


কৃষি গবেষণা কেন্দ্রের পরিচালক ড. সোহেলা আক্তার বলেন, কচুতে আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন এ, বি, সি ইত্যাদি পুষ্টিগুণ রয়েছে প্রচুর পরিমাণে। আমাদের দেশের জনগণের খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টি নিরাপত্তা বাড়ানোর স্বার্থে কচু নিয়ে সরকার ও সরকারি কৃষি প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা গবেষণা বাড়িয়েছেন। এরই মধ্যে বেশ কয়েকটি উন্নত জাত উদ্ভাবন করা হয়েছে।

আরও পড়ুন: ইউরিয়া সারের দাম বেড়ে যাওয়ায় বিপাকে কৃষক

গলায় যাতে না ধরে সে ধরনের কচু এবং কচুর লতির জাত উদ্ভাবন করতে পি সি গবেষণা ইন্সটিটিউটের কৃষি বিজ্ঞানীরা প্রতিনিয়ত গবেষণা করে যাচ্ছেন। এরই মধ্যে পানি কচু, মুখি কচু, ওল কচু, সাহেব কচু এই ধরনের কচু ও কচুর লতির উন্নত জাত উদ্ভাবন করা হয়েছে।

এসব জাতের কচু ও লতি দুবাই, কুয়েত, যুক্তরাজ্য, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে যাচ্ছে। এসব উন্নত জাতের কচুর ফলন জেলায় জেলায় বাড়ানো হলে শরীরের পুষ্টি ঘাটতি মোকাবেলার পাশাপাশি আয়-উপার্জন আরো বাড়তে পারে কৃষক পরিবারের।


একাত্তর/আরএ

গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর