ইউরিয়া সারের দাম বেড়ে যাওয়ায় বিপাকে কৃষক

আপডেট : ০৪ আগস্ট ২০২২, ১২:০২ পিএম

হঠাৎ করে ইউরিয়া সারের দাম কেজিতে ৬ টাকা ও বস্তায় ৩শ’ টাকা বেড়ে যাওয়ায়, মজুদদার ও ব্যবসায়ীরা কিছুটা সংকট দেখিয়ে পূর্বের মজুদ রাখা সার নতুন দামে বিক্রির নানা কৌশলে নিয়েছেন। কেউ দোকান বন্ধ রাখছেন কেউ বা আবার বলছেন দোকানে সার নেই।

মজুদদারা বেশি দামে বিক্রির আসায় দিন গুনছেন। ব্যবসায়ীরা বলছেন, সরকারের নির্দেশনা অনুযায়ী সার বিক্রি করা হচ্ছে।

অন্যদিকে জেলা কৃষি বিভাগ বলছেন, সারের কোনো সংকট নেই, নিয়মিত মনিটরিং করা হয়।

কৃষি পণ্য উৎপাদনে বীজ, সার, কীটনাশক, জালানি তেলসহ চাষের প্রয়োজনীয় খরচ অনেক বেশি হওয়ায় কৃষকরা এমনিতেই হিমশিম খাচ্ছেন। এরই মধ্যে হঠাৎ করে ইউরিয়া সার প্রতিবস্তা ৮শ’ টাকা থেকে বেড়ে ১১শ’ টাকা সরকার নির্ধারিত করায় কিছুটা বিপাকে পড়েছেন এখানকার কৃষকরা।

এই সুযোগে ছোট-বড় ব্যবসায়ীরা আগের দামের মজুদ করা সার বেশি দামে বিক্রি করার জন্য নিয়েছেন নানা কৌশল। সাধারণ কৃষকরা চান ভোগান্তি ছাড়ায় সার দেওয়া হোক।

আরও পড়ুন: কক্সবাজার সৈকতে ভেসে আসছে জেলিফিশ

জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, সারের কোনো সংকট নেই, নিয়মিত মনিটরিং করা হচ্ছে।

প্রসঙ্গত, জয়পুরহাটে এ মৌসুমে ৬৯ হাজার ৭শ’ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষের জন্য ৩ মাসে ৮ হাজার ৬৯৫ মেট্রিকটন ইউরিয়া সার মজুদ আছে।


একাত্তর/আরএ

প্রান্তিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার দেশের প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ আর ওয়ার্ডে ‘হেলথ ওয়েলবিং সেন্টার’ চালুর পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো....
জয়পুরহাটে দুই যুবককে তুলে নিয়ে হাত-পা বেঁধে কয়েকজনের বেধড়ক পিটুনিতে একজন মারা গেছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরেক যুবক।
বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের দ্রুত চাষাবাদে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
জয়পুরহাটে ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রামের রাউজান উপজেলার উড়কিরচর এলাকায় মোহাম্মদ করিম হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে দেশীয় এলজিসহ বিভিন্ন অস্ত্র।
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় খামিস মুসাইত শহরের ঐতিহ্যবাহী ঘাঁটি কিং খালিদ এয়ার বেসে এক বিশাল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সোমবার গোষ্ঠীটির সামরিক মুখপাত্র...
সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে আরও ৯৩০ জনের মৃত্যু হয়েছে।
সৌদি আরবের অনুরোধেই ওমানে নির্ধারিত উপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে ইরান। সোমবার এক প্রেস ব্রিফিংয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর