এবার করোনা আক্রান্ত অভিনেত্রী সায়নী ঘোষ

আপডেট : ০৮ আগস্ট ২০২২, ০২:৫২ পিএম

ওপার বাংলার সিনেজগতে এবার করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ। পরীক্ষার ফল পজিটিভ হবার সঙ্গে সঙ্গে নিভৃতবাসে চলে গেছেন তিনি। 

অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী নিজেই অসুস্থতার কথা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। শনিবার (৬ আগস্ট) রাতে সায়নী লেখেন, জ্বর, সর্দি বা কাশির মতো কোনও উপসর্গই নেই। 

তারপরও গেলো কয়েক দিনে যারা যারা তার সংস্পর্শে গেছেন তাদেরকে দ্রুত কোভিড পরীক্ষা করিয়ে নেয়ার অনুরোধও করেছেন ‘আমার মা’ খ্যাত এই অভিনেত্রী। 

image


বেশ কিছু রাজনৈতিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা থাকলেও আপাতত তা বাতিল করতে হয়েছে তাঁকে। সে জন্য দুঃখপ্রকাশও করেছেন তিনি। 

আপাতত বাড়িতেই বিশ্রাম নিচ্ছেন। শেষে আশার কথা শোনা গিয়েছে তাঁর কাছ থেকে। সায়নী লিখেছেন, ‘দ্বিগুণ উদ্যমে খুব শিগগিরই ফিরে আসব।’

image


পশ্চিমবঙ্গের গত বিধানসভার নির্বাচনে তৃণমূলের হয়ে প্রার্থী হয়ে হেরে যান সায়নী ঘোষ। তবে এরপর থেকে তিনি অভিনয় ছেড়ে পাকাপাকিভাবে রাজনীতিতে নেমে পড়েন। 


একাত্তর/এসজে

দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
প্রায় ২৫ বছর আগে, ২০০১ সালে 'রহনা হ্যায় তেরে দিল মে' সিনেমা দিয়ে বলিউডে পা রাখা মিষ্টি হাসির দিয়া মির্জা এবার তাঁর অভিনয় জীবনের এক চাঞ্চল্যকর অধ্যায় নিয়ে মুখ খুললেন। সম্প্রতি জুম স্পটলাইট সেশনসে...
টালিউডের রুপোলি পর্দা কাঁপানো জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিককে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অলিন্দে শুরু হয়েছে তীব্র তোলপাড়। টলিপাড়ার মিষ্টি নায়িকা থেকে সরাসরি দিল্লির সংসদ ভবনে জায়গা করে নেওয়া এই...
বলিউডের গ্ল্যামার আর আলোর নিচে লুকিয়ে থাকা এক অন্ধকার সত্য নিয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন। ইন্ডাস্ট্রিতে নারী ও পুরুষ অভিনেতাদের পারিশ্রমিকের বিশাল ব্যবধান বা 'পে ডিসপ্যারিটি'...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরার সময় ট্রলারে বজ্রপাতের ঘটনায় দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
চলমান ইরান যুদ্ধের কারণে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মতো স্পর্শকাতর মার্কিন অস্ত্র ভাণ্ডারে মারাত্মক সংকট তৈরি হয়েছে, গণমাধ্যমে এমন গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার পর নজিরবিহীন...
ইসরাইলের ওপর ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের মতো আরও ভয়াবহ ও বিশাল পরিসরে একটি সমন্বিত বহুমাত্রিক আক্রমণের ছক কষছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইসরাইলি গোয়েন্দা তথ্যের বরাতে জেরুজালেম পোস্টের...
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অন্তত ১২ শিশু অসুস্থ হয়ে পড়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর