অবশেষে খোলাবাজারে কমলো ডলারের দাম

আপডেট : ১৪ আগস্ট ২০২২, ০৫:২৯ পিএম

অবশেষে মার্কিন ডলারের বাজারে অস্থিরতার কমার লক্ষণ দেখা গেছে। সপ্তাহের প্রথম দিন রোববারে খোলা বাজারে (কার্ব মার্কেট) ডলার বিক্রি হয়েছে ১১৫ টাকায়। বৃহস্পতিবার ১২০ টাকায় বিনিময় হয়েছিলো এই মার্কিন মুদ্রার।

রাজধানীর বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউজ জানিয়েছে, বাজারে ডলারের সরবরাহ কিছুটা বেড়েছে। বিপরীতে কমেছে ক্রেতা। ফলে কিছুদিন ঊর্ধ্বমুখী থাকার পর, দাম কমতে শুরু করেছে।

বাণিজ্যিক ব্যাংকগুলোতে রোববার প্রতি ডলার বিনিময় হয়েছে সর্বোচ্চ ১০৪ টাকায়। কিছু কিছু ব্যাংকে দাম নেমেছে ১০২ টাকায়। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যা বিক্রি হয় ১০৫ টাকা দরে।

আরও পড়ুন: সুইস রাষ্ট্রদূতের বক্তব্য প্রত্যাহার ছাড়া উপায় নেই: হাইকোর্ট

উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশ্বব্যাপী পণ্যদ্রব্যের দাম বেড়ে গেছে। ফলে বৃদ্ধি পেয়েছে আমদানি ও পরিবহন ব্যয়। এতে দেশে ডলারের সঙ্কট সৃষ্টি হয়েছে।

এদিকে, ডলারের কারসাজি ধরতে খোলাবাজার, মানি এক্স‌চেঞ্জ হাউজ ও বিভিন্ন ব্যাংকে টানা অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।

অনিয়মের প্রমাণ পাওয়া গেলেই ব্যবস্থা নেয়া হবে। এরই মধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।


একাত্তর/আরবিএস  

খেলাপি ঋণ আদায়ের কার্যক্রম ত্বরান্বিত করা এবং আদালতে বিচারাধীন ঋণসংক্রান্ত মামলার সংখ্যা কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (অল্টারনেটিভ ডিসপিউট রেজল্যুশন-এডিআর) কার্যক্রম পরিচালনার জন্য মধ্যস্থতাকারী...
দেশে এজেন্ট ব্যাংকিংয়ের পরিধি বৃদ্ধির পাশাপাশি গ্রাহক, আমানত ও ঋণ বিতরণেও প্রবৃদ্ধি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এপ্রিল-জুন ২০২৬ প্রান্তিকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
বাংলাদেশে অ্যামপ্লয়মেন্ট ভিসায় কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রহণ নিশ্চিত করতে হালনাগাদ ওয়ার্ক পারমিটধারী বিদেশিদের ব্যাংক হিসাব খোলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ডিজিটাল লেনদেনের ব্যয় কমানো এবং দেশকে নগদ লেনদেননির্ভর অর্থনীতি থেকে বের করে আনতে বাংলা কিউআর লেনদেনে আন্তঃবিনিময় পুনর্ভরণ মাশুল (আইআরএফ) শূন্য শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর